কাগজের ফুল
আমি তোমায় গোলাপ ভাবিনি, দু দিনে ঝরে যাবে বলে আমি তোমায় কাগজের ফুল ভেবেছিলাম হাজার বছর আগলে রাখবো বলে। গাছেফোটা তাজা ফুলের সৌন্দর্য নয় বরং হৃদয়ের গহীনে আজীবন টিকে থাকা এক অকৃত্রিম ভালোবাসার নামই হচ্ছে এখানে কাগজের ফুল। এই গল্পগুলোতে রয়েছে গভীর মায়া-মমতা ও স্থায়িত্বের আকুতি ঝরে যাওয়ার ভয় এবং আগলে রাখার দৃঢ় সংকল্প নিয়ে লেখক তাঁর প্রতিটি
গল্পের মাঝে বুনেছেন প্রিয় মানুষ কে হারানোর যন্ত্রনা এবং না-পাওয়ার গল্প। এই বইটিতে পাঠক খুঁজে পাবে তরুণ-তরুণীদের হারানো দিনের স্মৃতি, পাহাড় ঘোরার তীব্র ইচ্ছা, প্রেমের ব্যাকুলতা এবং মানুষের জীবনের গভীর কিছু সত্য।
- নাম : কাগজের ফুল
- লেখক: মোঃ সাগর হোসেন
- প্রকাশনী: : সমকাল প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 50
- ভাষা : bangla
- ISBN : 9789842962950
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





