সাইমুম সিরিজ ৬৬ : রক্তস্নাত দ্বীপ
সুবর্ণ দ্বীপে কিডন্যাপড হলো কর্নেল ওসামা ওবায়দুল্লাহ। বিচার বিভাগকে কাজে লাগিয়ে সরকার কর্নেল ওসামাকে তুলে দিতে চায় সোর্ন-এর মতো ভয়ঙ্কর সন্ত্রাসীদের হাতে। জীবিত ফিরতে পারবে কি কর্নেল ওসামা ওবায়দুল্লাহ? শেষ পর্যন্ত কর্নেল ওসামার ভাগ্যে কি ঘটলো?... শান্তির সুবর্ণ দ্বীপে জ্বলছে প্রতিহিংসার আগুন। দখলদার সরকার হত্যা, গুম, খুনের স্বর্গরাজ্য গড়ে তুলেছে গোল্ড আইল্যান্ডে। শুরু হলো পাল্টা প্রতিরোধ। গঠিত হলো সাইমুমের আদলে 'সাগর সাইমুম'। নিরস্ত্র 'সাগর সাইমুম' পারবে কী প্রতিরোধ গড়ে তুলতে?......
হাজার মায়ের চোখের অশ্রু মুছে দিতে মহান আল্লাহর উপর ভরসা করে আহমদ মুসা ছুটলো সুবর্ণ দ্বীপে। ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে?' আহমদ মুসা পারবে কী কর্নেল ওসামাকে উদ্ধার করতে?... তালিয়া পর্বতমালার রক্তস্রোত্র কোন দিকে গড়াবে?... এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছে: 'রক্তস্নাত দ্বীপ'- সাইমুম ৬৬ নম্বর নতুন বই।
- নাম : সাইমুম সিরিজ ৬৬ : রক্তস্নাত দ্বীপ
- লেখক: আবুল আসাদ
- প্রকাশনী: : বাংলা সাহিত্য পরিষদ
- পৃষ্ঠা সংখ্যা : 176
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





