Tikitaka (টিকিটাকা)

টিকিটাকা

প্রকাশনী:  কথাপ্রকাশ
বিষয় : বিবিধ
৳400.00
৳320.00
20 % ছাড়

একজন সৃজনশীল লেখক যখন লেখাজোখা ও নিজের পাঠঅভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন, তখন তা সঙ্গত কারণেই হয়ে ওঠে কৌতূহলোদ্দীপক। ওয়াসি আহমেদ এ বইয়ে সে প্রত্যাশা বহু মাত্রায় রঞ্জিত করার মধ্য দিয়ে তাঁর মননবৈভবকে অনেকটা যেন নিজের অজান্তেই উন্মোচন করেছেন।  পুরানো বই সংগ্রহের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে শুরু করে লেখালেখির নানা অঙ্গনে তিনি অনুসন্ধানী চোখ রেখেছেন। রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া চরিত্রদের যেমন তিনি খুঁজে ফিরেছেন, তেমনি বিপ্লব দাশের মতো একজন বিস্মৃতপ্রায় অসামান্য লেখককেও তালাশ করেছেন নিদারুণ মর্মবেদনায়।

বইচোরদের নিয়ে লিখতে গিয়ে আবিষ্কার করেছেন এক মহান বইচোরকে। ভূতলেখকদের কাণ্ডকীর্তি ও তাঁর নজর এড়ায়নি। এসবের সঙ্গে রয়েছে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের ব্যক্তিগত ও সাহিত্যজীবনের নানা খুঁটিনাটি মৃত্যুআকাঙ্ক্ষা, বঞ্চনা ও প্রাপ্তির চালচিত্র। মৌলিক লেখালেখিতে  ওয়াসি আহমেদের অনন্যতার সঙ্গে গ্রন্থভুক্ত রচনাগুলো যোগ করেছে এক ভিন্ন আলোকচ্ছটা।লেখাজোখা ও বইপত্রের জগতে কত বিচিত্র বিষয়-আশয়ই না রয়েছে, যেগুলো অনেক সময় দৃষ্টির আড়ালে রয়ে যায়! এ বইয়ের ছোটো ছোটো রচনায় যেমন রয়েছে দেশি-বিদেশি লেখক ও বইপত্র  নিয়ে অনেক কৌত হলকর তথ্য, তেমনি লেখালেখির নানা বিষয়ের ওপর স্পষ্ট ও তীক্ষ্ন পর্যবেক্ষণ যা সাহিত্যানুরাগী পাঠকদের মনোযোগের দাবি রাখে।

  • নাম : টিকিটাকা
  • লেখক: ওয়াসি আহমেদ
  • প্রকাশনী: : কথাপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 190
  • ভাষা : bangla
  • ISBN : 978-984-99450-4-8
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2025

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন