মেঘের অনেক রং
ভরা শ্রাবণের অশুভ লগ্নে মনসুর মিয়ার ঘরে মেয়ের জন্ম হয়েছিল। লোক মুখে শোনা যায় পাষাণ হৃদয়ের মানুষ টা নাকি সেদিন ই প্রথম মেয়ের মুখ দেখে দু'ফোটা চোখের জল ফেলেছিল। অনেক টা সময় মুখের দিকে তাকিয়ে থেকে বলেছিল, আমার এই মায়ের নাম দিলাম ভুবনেশ্বরী। নদীর নামে নাম। এই ভুবনেশ্বরী একদিন সবার ভুবন কে রাঙিয়ে তুলবে।
আঠারো বছর পর এক মরা বিকেলে সূর্যদেব যখন পশ্চিমে পাড়ি দেবার পায়তারা করছিল, তখন মনসুর মিয়া তার এই মেয়ের হাতেই খুন হয়েছিলেন। ঘাড়ের উপর যখন পর পর দুটো কোপ দিয়েছিল তখনও পর্যন্ত তিনি জানতেন না যে ঠিক কোন অপরাধে প্রানপ্রিয় সন্তানের হাতে শাস্তি পাচ্ছেন।
- নাম : মেঘের অনেক রং
- লেখক: সাবিকুন নাহার নিপা
- প্রকাশনী: : বই অঙ্গন প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 136
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





