ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
নবাব সিরাজ-উদ-দৌলা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"নবাব সিরাজ-উদ-দৌলা" বইয়ের ফ্ল্যাপের লেখা:
এ বইয়ের বিষয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও তার বংশের প্রামাণ্য ইতিহাস। নবাব আলিবর্দি খান ছিলেন সম্রাট আওরঙ্গজেবের দুধভাই (কোকলতাশ) বাংলার সুবাদার বাহাদুর খানের পৌত্র এবং নবাব আলিবর্দি খানের দৌহিত্র ছিলেন সিরাজ-উদ-দৌলা। অসাধারণ দেশপ্রেম ছিল তরুণ নবাবের। তিনি ছিলেন সরল, সহজ-বিশ্বাসী ও ধর্মপ্রাণ তরুণ। কীভাবে ইংরেজদের শঠতা, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি রাজ্য ও প্রাণ হারান এবং কীভাবে তাঁর নামে মিথ্যা অপবাদ ছড়ানাে হয়, এ বইয়ে রয়েছে সেই করুণ ইতিহাস। জগৎশেঠ, দুর্লভরাম প্রমুখের সঙ্গে মিলে লােভী, ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতক ও রাজদ্রোহী মির জাফর আলি খান এ দেশ তুলে দেন ইংরেজদের হাতে। মির জাফর ছিলেন সিরাজের প্রধান সেনাপতি ও ঘনিষ্ঠ আত্মীয়। পবিত্র কোরআন স্পর্শ করে সিরাজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সে প্রতিজ্ঞা ভেঙে তিনি পলাশীর প্রান্তরে যুদ্ধের নামে একটি প্রহসনের মাধ্যমে সিরাজকে মুষ্টিমেয় ইংরেজ সৈন্যের হাতে পরাজয় বরণ করতে বাধ্য করেছিলেন। সেই ইতিহাস তুলে ধরেছে তথ্যসমৃদ্ধ এ বই। লেখকের বক্তব্যের প্রামাণিকতা এ বইয়ের গ্রহণযােগ্যতা ও মর্যাদা বৃদ্ধি করেছে।
বইয়ের তথ্য
| নাম | নবাব সিরাজ-উদ-দৌলা |
|---|---|
| ইংরেজি নাম | Nobab Siraj Ud Doula |
| লেখক | আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | ঐতিহাসিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789849120230 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 4 · ২০১৭ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!