Onko Saheber Jibonkotha (অংক সাহেবের জীবনকথা)

অংক সাহেবের জীবনকথা

৳250.00
৳188.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 30th, October প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

অংক- শব্দটি শুনলেই অনেকের মনে যে ভীতি আর দুশ্চিন্তা ভর করে, সেই পরিচিত ‘ভয়ংকর’ বিষয়টিকেই নতুন আলোয় দেখানো হয়েছে অংক সাহেবের জীবনকথা বইটিতে। এই বইটি গণিত শেখার কোনো বই নয়; বরং অংককে ঘিরে মানুষের ভাবনা, 

ইতিহাস, কৌতূহল আর গণিতের বিভিন্ন বিভাগ নিয়ে মজার গল্পের এক অনন্য ভুবন। শুরুতেই আছে আমাদের চিরচেনা অংকভীতি, ক্লাসে স্যারের কঠিন প্রশ্ন, তৈলাক্ত বাঁশে বানরের ওঠা-নামার মাধ্যমে গণিত শেখানো নিয়ে হাস্যরস। কিন্তু সেই হাসির 

আড়ালেই ধীরে ধীরে খুলতে থাকে অংকের গভীর জগৎ। বইটি পাঠ করতে করতে পাঠক বুঝতে পারেÑঅংক আসলে ভয় পাওয়ার বিষয় নয়, বরং চিন্তা করার এক অভিনব খেলা। বইটি পাঠককে নিয়ে যায় প্রাগৈতিহাসিক যুগে, যখন মানুষ প্রথম গণনা 

শিখেছিল বাঁচার প্রয়োজনে। তারপর ধাপে ধাপে উঠে আসে ব্যাবিলন, মিসর ও ভারতীয় সভ্যতার গণিতচর্চা, শূন্যের আবিষ্কার, পাটীগণিত থেকে বীজগণিতের বিবর্তন, এমনকি জ্যামিতি ও ত্রিকোণমিতির গল্পও। আইনস্টাইনের মতো বিজ্ঞানীর ‘মাথাই তার 

ল্যাবরেটরি’- এই উপলব্ধি যেমন বইটিকে গভীরতা দেয়, তেমনি গ্রিক পুরাণ বা প্রাচীন কল্পকাহিনির মজার উপাখ্যান পাঠককে ধরে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত। এই বই পড়লে অংককে আর ভয় নয়, বরং নতুন করে ভালোবাসতে ইচ্ছে করবে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন