আর্টেমিস ফাউল অ্যান্ড দি আটলান্টিস কমপ্লেক্স
লেখক:
ওয়েন কোলফার
অনুবাদক:
মো. ফুয়াদ আল ফিদাহ
প্রকাশনী:
বিবলিওফাইল প্রকাশনী
৳480.00
৳408.00
15 % ছাড়
অবশেষে নিজের কুকর্মের জালে নিজেই আটকা পড়ল আর্টেমিস ফাউল! ফেয়ারিদের অত্যাধুনিক জাদু কাজে লাগিয়ে এই শতাব্দীর সবচেয়ে ভয়ংকর সব অপরাধের নকশা সাজিয়ে আসছে সে, তাও অনেকদিন হলোই! এবার প্রেক্ষাপট আইসল্যান্ডের এক সম্মেলন। বিশ্বকে উষ্ণায়নের হাত থেকে বাঁচানোর জন্য নিজের নতুন এক পরিকল্পনা তুলে ধরতে ফেয়ারিদের জড়ো করল ছেলেটা। কিন্তু তার আচরণ বড়ো অদ্ভুত—কেমন যেন পালটে গেছে সে। ভয়ংকর কিছু একটা ঘটেছে তার সঙ্গে...ভালো হয়ে গেছে আর্টেমিস ফাউল! তবে ফেয়ারিদের ভাষ্যমতে, আটলান্টিস কমপ্লেক্সে ভুগছে সে।
মানে, আমাদের ভাষায় যাকে বলে শুচিবায়ু! জাদুর জগত নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটির ফল এটা—ভেঙে পড়েছে আর্টেমিসের মন। কী করবে, ভেবে কুল পাচ্ছে না ক্যাপ্টেন হলি শর্ট। ওদিকে পাতালের আগ্নেয়গিরিগুলোর ওপর হামলা চালিয়েছে ভয়ংকর সব অ্যামরফোবট, কিন্তু আর্টেমিস নেই তাদের সঙ্গে লড়ার মতো অবস্থায়। আসল আর্টেমিসকে কি ফিরিয়ে আনতে পারবে হলি? নাকি তার আগেই অ্যামরফোবটদের বিধ্বংসী আক্রমণে নিশ্চিহ্ন হয়ে যাবে প্রতিটি মানুষ আর ফেয়ারি?
- নাম : আর্টেমিস ফাউল অ্যান্ড দি আটলান্টিস কমপ্লেক্স
- লেখক: ওয়েন কোলফার
- অনুবাদক: মো. ফুয়াদ আল ফিদাহ
- প্রকাশনী: : বিবলিওফাইল প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





