Unnoti Utthana O Abhyutthan (উন্নতি উত্থান ও অভ্যুত্থান)

উন্নতি উত্থান ও অভ্যুত্থান

বিষয় : প্রবন্ধ
৳500.00
৳400.00
20 % ছাড়

এই বইয়ের সাতটি প্রবন্ধের প্রত্যেকটির ভেতরই অনেকগুলো গল্প আছে। গল্পগুলো কল্পিত নয়, বাস্তবিক। অর্থাৎ প্রতিটি গল্পের পেছনেই ইতিহাস রয়েছে; ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ইতিহাস। সাত প্রবন্ধের একটি হচ্ছে  উন্নতি, উত্থান ও অভ্যুত্থান। সেটি দিয়েই বইয়ের নামকরণ। এই প্রবন্ধটির বক্তব্য বইয়ের মূল কথাগুলোর প্রতিনিধিত্ব করে। উন্নয়ন ঘটেছে; উত্থানও ঘটছে; কিন্তু সেটা কাদের উন্নতি, কেমন উন্নতি, কতটা উন্নতি -বড় প্রশ্ন কিন্তু সেটাই। আমাদের উন্নয়ন পুঁজিবাদী ধরনের, উন্নতিও সুবিধাপ্রাপ্তদেরই।

ফ্যাসিবাদ হচ্ছে পুঁজিবাদের শেষ  পরিণতি; ফ্যাসিবাদী শাসকেরা উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করাতে চায়; যেমনটি চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তিনি জিতেছেন। আমাদের দেশেও একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলো প্রায় একই সময়ে, ২০২৪ সালের আগস্ট মাসে; সেই  সরকারও ভেবেছিল উন্নয়ন দেখিয়ে গণতন্ত্রের দাবীকে দাবিয়ে রাখবে। তবে পারে নি। কিন্তু ফ্যাসিবাদ তো দু-চারজন শাসকের ব্যাপার নয়; এ হচ্ছে সারা বিশ্বের সমস্যা।

নির্বাচন দিয়ে তাকে যে বিদায় করা যাবে না সেটা স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু অভ্যুত্থান ঘটলেই কি ফ্যাসিবাদের পতন ঘটবে?  না, ঘটবে না; ফ্যাসিবাদকে বিদায় করার জন্য অভ্যুত্থানকে হতে হবে সমাজবিপ্লবী; এক কথায় ব্যক্তিমালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠাকামী। সেই কথাগুলোই বলা হয়েছে ২০২৩ সালের মার্চ এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ভেতরে লেখা প্রবন্ধ কয়টিতে। এই বইতে যুক্তির  সঙ্গে মিলেছে সংবেদনশীলতা।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন