গড অ্যান্ড লজিক ইন ইসলাম
ইসলামি জ্ঞানতত্ত্বের হাজারো শাখা-প্রশাখা-সমৃদ্ধ যে বিশাল মহিরুহ আমাদের সামনে রয়েছে, তা কখনোই কোনো বিচ্ছিন্ন ব্যক্তির চিন্তার ফসল ছিল না; বরং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন এবং যুগে যুগে উলামায়ে কেরামের হাতে সংরক্ষিত, পরিশীলিত ও বিকশিত এক অবিচ্ছিন্ন ইলমি সিলসিলা।
এই ধারায় ওহি ও যুক্তি, নকল ও আকল, ইজাযাহ ও ইজতিহাদ-পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল না; ছিল একে অপরের পরিপূরক। গড অ্যান্ড লজিক ইন ইসলাম সেই বিস্মৃত বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যেরই এক শক্তিশালী পুনর্পাঠ। এটি চোখে আঙুল দিয়ে দেখাবে যে, ইসলামের জ্ঞানতাত্ত্বিক মাহাত্ম্য কোনো ব্যক্তিগত ব্যাখ্যার স্বেচ্ছাচারিতায় নয়; বরং শত শত বছরের পাণ্ডিত্যপূর্ণ উত্তরাধিকার, যুক্তিচর্চা ও সিলসিলাগত জ্ঞানসংস্কৃতিতে নিহিত।
যারা মনে করেন, ইসলামি জ্ঞান বুঝতে চৌদ্দশো বছরের উলামায়ে উম্মাহর উত্তরাধিকার ও ইলমি সিলসিলার কোনো প্রয়োজন নেই, তাদের জন্য এই বই একটি অপরিহার্য পাঠ।
- নাম : গড অ্যান্ড লজিক ইন ইসলাম
- অনুবাদক: আম্মারুল হক
- প্রকাশনী: : রাহনুমা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 235
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





