পরাধীন স্বাধীনতা ২য় খণ্ড
রক্ত, বিদ্রোহ আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে এক প্রজন্ম।
জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন শহরের বাতাসে বারুদের গন্ধ, আর মানুষের চোখে জমে ওঠে ঘুমহীন আতঙ্ক ঠিক তখনই জন্ম নেয় এক নীরব বিপ্লব।
এই উপন্যাস কেবল একটি আন্দোলনের গল্প নয়।
এটা ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, আদর্শ আর ভবিষ্যৎ রাষ্ট্রের লড়াইয়ের কাহিনি যা বাস্তবতার ছায়ায় লেখা।
এই উপন্যাস কোনো নিরপেক্ষ সাহিত্য নয়। এটি একটি অভিযোগপত্রঃ রাষ্ট্রের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে,
আর আমাদের সম্মিলিত নীরবতার বিরুদ্ধে।
বিশ্বশক্তির এক গোপন নথি যার শেকড় হাজার বছরের পুরোনো, যাকে এই সভ্যতা নাম দিয়েছে ডিপ স্টেট;
নীলনদ থেকে পেরিয়ে বাকিংহাম প্যালেস, সেন ও দানিউব হয়ে এসে মিশেছে সিন্ধু, গঙ্গা আর যমুনার অববাহিকায়। দ্বন্দ্ব, সংঘাত আর ষড়যন্ত্রের সেই নিরব দলিলই এই উপন্যাস।
এখনো সেই উপনিবেশিক প্রভুদের চাবুকের আঘাত রক্তগোলাপ হয়ে ফোটে।
মুস’আব একজন হিসেবি সংগঠক, ভেতরে ক্ষতবিক্ষত কিন্তু বাইরে দৃঢ় দেখে ফেলেছে সেই ভয়ংকর শূন্যতা, যা আন্দোলনের পর তৈরি হয়। সে জানে, স্বৈরাচার পতন মানেই স্বাধীনতা নয়। গণঅভ্যুত্থান আর বিপ্লব এক নয়।
বস্তির অন্ধকার ঘর থেকে রক্তাক্ত রাজপথ এই উপন্যাস আপনাকে নিয়ে যাবে আন্দোলনের অন্তর্গত রাজনীতিতে:
কীভাবে আন্দোলন হাইজ্যাক হয়, কীভাবে ন্যারেটিভ তৈরি করে জনগণকে ভাগ করা হয়, কেন গণহত্যা আসে “শান্তি”র মুখোশ পরে, আর কেন আদর্শ ছাড়া রাষ্ট্র বদলায় না।
এখানে আছে বন্ধুত্বের হাসি, বিশ্বাসঘাতকের ছায়া, স্ত্রীর নিঃশব্দ ত্যাগ, যুবকদের আগুনভরা চোখ, আর একটি প্রশ্ন, যা পুরো উপন্যাস জুড়ে প্রতিধ্বনিত হয়
আমরা কি শুধু সরকার বদলাব, নাকি সত্যিই দেশ বদলাব?
যারা জানতে চান আন্দোলনের পর কী হয়, যারা বুঝতে চান বিপ্লব কেন এত কঠিন, আর যারা দেখতে চান একটি প্রজন্ম কীভাবে ইতিহাসের মুখোমুখি দাঁড়ায় এই বই তাদের জন্য।
এই উপন্যাস আপনাকে নিয়ে যাবে
এক দমবন্ধ করা স্বৈরশাসনের ভেতর,
ছাত্র জনতার রক্তাক্ত রাজপথে,
হায়দারাবাদের পতনের ইতিহাস থেকে ঢাকার গলির ব্যারিকেড পর্যন্ত,
আর দুই বিপ্লবী হৃদয়ের মাঝখানের নীরব চিলেকোঠায়। এটা শুধু উপন্যাস নয়। এটা একটি সম্ভাব্য ভবিষ্যতের আয়না। আর সেই আয়নায় ভেসে ওঠে প্রাচীন হায়দ্রাবাদ—যা একদিন ছিল বিলাসী বাগান, তারপর ঢুকে পড়ে ষড়যন্ত্রের সরীসৃপ। এখন প্রশ্ন এই ভূমিও কি সেই পথেই হাঁটছে?
- নাম : পরাধীন স্বাধীনতা ২য় খণ্ড
- লেখক: এ এইচ আনাম
- প্রকাশনী: : বইপিয়ন প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 416
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





