হাউ টু লাভ
ভালোবাসা কি কেবলই আবেগ, নাকি গভীর সাধনা? আমরা প্রায়ই বলি, ‘আমি তোমাকে ভালোবাসি!’ কিন্তু আমরা কি সত্যিই ভালোবাসি কিংবা ভালোবাসতে জানি? বর্তমান সময়ে সম্পর্কগুলো খুব দ্রুত গড়ে ওঠে, আবার ঠুনকো অভিমানে ভেঙেও যায়। এর মূল কারণগুলো আমরা ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসার শিল্পটা জানি না। আমরা কথা বলি, কিন্তু শুনি না। আমরা কাছে থাকি, কিন্তু উপস্থিত থাকি না। বিশ্ববিখ্যাত জৈন সন্ন্যাসী থিচ নাথ হান ‘হাউ টু লাভ’ বইটিতে খুব সহজ ভাষায় আমাদের সম্পর্কের জটিল সমীকরণগুলো বুঝিয়ে দিয়েছেন। তিনি শিখিয়েছেন যে, ভালোবাসা কোনো আকস্মিক ঘটনা নয়; এটি একটি শিল্প, যা প্রতিদিন চর্চা করতে হয়। শরীরকে যেমন খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, ভালোবাসাকেও তেমনি মমতা, বোঝাপড়া আর সচেতনতা দিয়ে পুষ্ট করতে হয়। বোঝাপড়াই হলো ভালোবাসার অপর নাম। আপনি যদি কাউকে বুঝতে না পারেন, তবে আপনি তাকে সত্যিকার অর্থে ভালোবাসতেও পারবেন না।
- নাম : হাউ টু লাভ
- অনুবাদক: শাহরিয়ার হাসান
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9789846890525
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





