Inid: Troy theke Rome (ইনিড: ট্রয় থেকে রোম)

ইনিড: ট্রয় থেকে রোম

বিষয় : গল্প
৳550.00
৳468.00
15 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 15th, March প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

রাতের নিস্তব্ধতা আচমকা খানখান করে দিল পৈশাচিক হাহাকার। দাউদাউ করে জ্বলছে সাজানো ট্রয় নগরী। আগুনের রাক্ষুসে শিখা যেন গিলে খেতে চায় আকাশছোঁয়া সব প্রাসাদ আর বীরদের দম্ভ। ধোঁয়ার কুণ্ডলী আর লাশের স্তূপ ঠেলে বুক চিতিয়ে এগিয়ে এলো এক ছায়ামূর্তি—মহাবীর ইনিড। 

এক কাঁধে অশীতিপর বৃদ্ধ পিতা, অন্য হাতে অবুঝ শিশু সন্তান; ছাই হয়ে যাওয়া জন্মভূমি থেকে অজানার পথে পা বাড়াল সে। পেছনে পড়ে রইল স্বজনদের আর্তনাদ আর ধ্বংসের মহোৎসব। উত্তাল সমুদ্রের নীল পানি পাড়ি দিয়ে অজানার উদ্দেশ্যে ভেসে চলল বীরের তরী। নিয়তি তাকে টেনে  নিয়ে যাচ্ছে ইতালির তটে, যেখানে লেখা হবে নতুন এক সভ্যতার ইতিহাস—জন্ম নেবে অপরাজেয় রোম। কিন্তু পথ আগলে দাঁড়ালেন স্বয়ং দেবরাজ পত্নী জুনো। প্রাচীন আক্রোশে ফুঁসছেন তিনি, ধ্বংস করতে চান ট্রোজানদের শেষ চিহ্নটুকু। দেবতাদের চক্রান্ত আর দানবীয় সব বাধার মুখে  বারবার টালমাটাল হলো ইনিডের জাহাজ। কার্থেজের রানির মায়াজালে জড়াল বীর। প্রেম আর কর্তব্যের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হলো তার হৃদয়। কিন্তু ডাকছে ভবিতব্য। প্রিয়তমাকে চোখের পানিতে ভাসিয়ে আবারও পাল তুলল সে। পা রাখল ছায়ার রাজ্য পাতালপুরীতে, যেখানে মৃত আত্মাদের ভিড়ে  নিজের ভাগ্য দেখে এলো নিজের চোখে। অবশেষে ইতালির মাটিতে শুরু হলো এক রক্তক্ষয়ী সংগ্রাম। বীর টার্নাসের সাথে মুখোমুখি লড়াইয়ে কেঁপে উঠল ধরিত্রী। তলোয়ারের ঝনঝনানি আর বর্শার আঘাতে রঞ্জিত হলো লাটিয়ামের মাটি।

এক শতাব্দী প্রাচীন ধ্রুপদী আখ্যানের গাম্ভীর্যের সাথে মিশেছে তলোয়ারের ঝনঝনানি আর হাড়হিম করা রোমাঞ্চ। মহাকাব্যের সেই চিরন্তন বীরত্ব আর আত্মত্যাগের অমর গাথা এবার একদম নতুন আঙ্গিকে। মো. ফুয়াদ আল ফিদাহর কলমে নতুন সাজে উপস্থাপিত এই মহাকাব্যের রোমাঞ্চকর  আলোড়নে আপনাকে স্বাগতম।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন