Amar Mir Mosarraf (আমার মীর মশাররফ)

আমার মীর মশাররফ

৳950.00
৳713.00
25 % ছাড়

মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) বাংলা সাহিত্যের এক সব্যসাচী ও যুগন্ধর লেখক-ব্যক্তিত্ব। উনিশ শতকে দোভাষী পুথির জগৎ অতিক্রম করে মশাররফই প্রথম বাংলা সাহিত্য-সংস্কৃতিচর্চার মূলধারার সঙ্গে মুসলিম সমাজের যোগসূত্র রচনা করেন। বাংলা সাহিত্যের আধুনিক-পর্বে তিনিই ছিলেন প্রথম ও প্রধান মুসলিম সাহিত্যসেবী।

কেবল মুসলিম সমাজেই নয়, উনিশ শতকের সামগ্রিক সাহিত্যপ্রয়াসের পরিপ্রেক্ষিতেও তিনি বিশিষ্ট ও উল্লেখযোগ্য লেখক হিসেবে চিহ্নিত। ধ্রুপদি গ্রন্থ  বিষাদ-সিন্ধুর লেখক হিসেবে মূলত পরিচিত হলেও তাঁর অন্যান্য রচনাও বিষয়, ভাষা ও শিল্পগুণে বিশিষ্ট।

যেহেতু বাঙালি মুসলমানের বাংলা সাহিত্যের সঙ্গে তেমন কোনো যোগ ছিল না, তাই মশাররফের  বিশুদ্ধ বাঙ্গালা ভাষার চর্চা প্রতিবেশী হিন্দুসমাজকে বিস্মিত, মুগ্ধ ও অভিভূত করেছিল। স্বয়ং বঙ্কিমচন্দ্র  জমীদার দর্পণ নাটক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেছিলেন, অনেক হিন্দুর  প্রণীত বাঙ্গালার অপেক্ষা, এই মুসলমান লেখকের বাঙ্গালা পরিশুদ্ধ। প্রকৃতপক্ষে মশাররফের রচনার বিষয়-বৈচিত্র্য, প্রকাশ-নৈপুণ্য, সমাজমনস্কতা, অসাম্প্রদায়িক চেতনা ও উদার দৃষ্টিভঙ্গি তাঁকে সাহিত্যশিল্পী হিসেবে একটি স্বতন্ত্র মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

মশাররফচর্চার  এই প্রচলিত বৃত্ত ভেঙে অজ্ঞাত-দুর্লভ-দুষ্প্রাপ্য তথ্যদলিলের সহায়তায় মশাররফকে নতুনভাবে আবিষ্কার ও উপস্থাপিত করেছেন ডক্টর আবুল আহসান চৌধুরী। সেই চিন্তনের সারসংগ্রহই এই বই আমার মীর মশাররফ।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন