মায়া এবং মজার ঘাসফড়িং
মায়া এবং মজার ঘাসফড়িং মানুষ ও প্রকৃতির গভীর সম্পর্কের এক মনোমুগ্ধকর গল্প। নয় বছরের কল্পনাপ্রবণ মেয়ে মায়া একদিন বাগানে খেলতে গিয়ে বিপদে পড়া এক ঘাসফড়িংকে উদ্ধার করে। আশ্চর্যের বিষয়, সেই ঘাসফড়িং কথা বলতে পারে! কিছুক্ষণের মধ্যেই সে মায়াকে নিয়ে যায় এক বিস্ময়কর জগতে, যেখানে মানুষ নেই, কেবল প্রাণীরা আছে, সবাই কথা বলতে পারে।
আর সবাই সব প্রাণীর বিপদে-আপদে সহযোগিতা করে। যেখানে চড়ুইপাখি ক্ষুধার্ত হাঁসের ছানাকে তার ঠোঁট দিয়ে খাওয়ায়, পথহারানো হাঁসের বাচ্চাকে তার বাসায় পৌঁছে দেয়। এই অনন্য অভিজ্ঞতায় মায়ার মধ্যে জেগে ওঠে প্রকৃতির প্রতি নতুন উপলব্ধি, প্রাণের প্রতি গভীর মমতা। শেষ পর্যন্ত নিজের জগতে ফিরে এসে সে বুঝতে পারে আনন্দে বাঁচতে হলে মানুষকে প্রকৃতি ও প্রাণের বন্ধু হতে হবে। এই গল্পে শিশুর কল্পনা, মমতা ও পরিবেশ-সচেতনতার এক সুমধুর মিশ্রণ পাঠককে ভাবাবে ও মুগ্ধ করবে।
- নাম : মায়া এবং মজার ঘাসফড়িং
- লেখক: কামরুল হাসান শায়ক
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 24
- ভাষা : bangla
- ISBN : 9789849577805
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





