পুরুষদের বিয়ের প্রস্তুতি
বিয়ের দিনক্ষণ ঠিক হলেই আমাদের ভাবনায় আসে শপিং, মোহরানার টাকা জোগাড় কিংবা অনুষ্ঠান আয়োজনের কথা। কিন্তু একজন আদর্শ স্বামী হওয়ার জন্য যে মানসিক, চারিত্রিক ও শারীরিক প্রস্তুতির প্রয়োজন, তা নিয়ে আমরা কতটুকু ভাবি? আমাদের সমাজ একটি ছেলেকে কেবল ‘প্রতিষ্ঠিত’ হওয়ার চাপ দেয়, কিন্তু বলে দেয় না—একজন প্রকৃত ‘ক্বাওওয়াম’ বা দায়িত্বশীল পুরুষ হয়ে ওঠার উপায় কী? কীভাবে দুই পরিবারের মাঝে সুসম্পর্ক বজায় রাখবে? কীভাবে মা ও স্ত্রীর মাঝে ন্যায়সংগত হৃদ্যতার সম্পর্ক অটুট রাখবে?
‘পুরুষদের বিয়ের প্রস্তুতি’ বইটি মূলত আপনাকে সেসব না-বলা প্রশ্নগুলোরই উত্তর দেবে। কুরআন, সুন্নাহ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে সাজানো এই বইটি কেবল একটি গাইডলাইন নয়; বরং এটি নতুন জীবনে পা রাখতে যাওয়া প্রতিটি ভাইয়ের জন্য এক নির্ভরতার আশ্রয়। বইটিতে বিয়ের ফিকহী বিধান, জীবনসঙ্গিনী নির্বাচনের নববী মানদণ্ড ও ইস্তিখারার সঠিক নিয়ম, কাবিননামায় আইনি সতর্কতা, বেকারত্বের সামাজিক চাপ মুকাবিলার কৌশল, প্রি-ম্যারিটাল হেলথ চেকআপ ও শারীরিক ফিটনেস থেকে শুরু করে বাসর রাতের সুন্নাহ, অন্তরঙ্গ সম্পর্কের হালাল-হারাম, স্ত্রীর মনস্তত্ত্ব বোঝা এবং বদভ্যাস থেকে মুক্তির উপায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে একসূত্রে গাঁথা হয়েছে।
নিজেকে এবং অনাগত প্রজন্মকে একটি প্রশান্তিময় জান্নাতী ঘর উপহার দিতে বইটি হতে পারে আপনার একজন বিশ্বস্ত গাইড।
- নাম : পুরুষদের বিয়ের প্রস্তুতি
- লেখক: সাজিদ সালসাবিল
- প্রকাশনী: : হামামাহ পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





