রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট" বইয়ের সংক্ষিফ্ত কথা:
রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট, রোদের গ্রাফিতি কেন, বুলেট আসলে কিছুই বোঝে না। তারপরও অবুঝ বুলেট আর নির্বোধ রোদ কেন কবিতার বিষয় হয়ে ওঠে? কখন-ই-বা ওঠে? তখনই ওঠে, যখন সোজাসাপ্টা বলা যায় না অমোঘ সত্যকে। তখন আশ্রয় নিতে হয় প্রতীকের। ইঙ্গিতে বলে যেতে হয় নির্জলা সত্য। বিমূর্ত রঙে-রেখায় এঁকে যেতে হয় রূঢ় বাস্তব। কবি রিক্তা রিচি কি সেই চিরকালীন পথেই হাঁটলেন? কবুল করতে দ্বিধা নেই, আমরা এখন এক বুলেটবিদ্ধ সময়ে বাস করছি। এই সময়ের বাসিন্দা হয়ে যে ভাষায় কাব্যচর্চা করা উচিত, রিক্তা রিচি ঠিক সেই ভাষাটিই রপ্ত করেছেন। কবির তৃতীয় কাব্যগ্রন্থখানি তাই ভরে উঠেছে ইঙ্গিতময় ভাষার ফুলে ও ফসলে। এর পাতায় পাতায় ঝরা-শিউলির মতো ছড়িয়ে আছে অজস্র ইঙ্গিতময়তা। সে ইঙ্গিত কখনো প্রেমের, কখনো কামের, কখনো দ্রোহের, কখনো করুণ, কখনো কঠোর।
অতএব বলা যেতেই পারে, কোমল-কঠোরের অবিমিশ্র অনুভূতি দুই মলাটে বাঁধা পড়েছে এখানে। এই মলাট খোলার সময় এখন আপনার, প্রিয় পাঠক। মলাট খুলে প্রবেশ করুন ‘রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট’-এ, আর স্নান করুন কাব্যধারার পবিত্র জলে। কবি রিক্তা রিচি’র ইঙ্গিতময় কাব্যভাষা, প্রতীকধর্মী ব্যঞ্জনা, অনুভূতির নিটোল বয়ান আপনার বোধকে নাড়িয়ে দেবে, পরিশুদ্ধ করবে নিঃসন্দেহে। কবিতার কাজ নিছক বিনোদন-বর্ষণ নয়, আত্মাকে শুদ্ধ করা—তাই নয় কি?
বইয়ের তথ্য
| নাম | রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট |
|---|---|
| ইংরেজি নাম | roder graffiti bojhe na raktakto bullet |
| লেখক | রিক্তা রিচি |
| প্রকাশনী | অগ্রদূত অ্যান্ড কোম্পানি |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849398134 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!