First Time Second Marriage (ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ)

ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ

৳500.00
৳375.00
25 % ছাড়

সাধারণত মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে। কিন্তু কুমির ভরা খালে গিয়ে স্বেচ্ছায় ঝাঁপ দেয় ক'জন? সাজিদ দিয়েছে। কিছুদিন আগেও সাজিদের নিজের বলতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল কেবল গ্রামের ভিটে-মাটি, খানিক সহায়-সম্পত্তি, কতক হাঁস-মুরগি আর বিশালায়তনের ফুলি। এরপর প্রথমবারে মতো ঢাকায় ভ্রমণ রাতারাতি তার জীবনটাই পাল্টে দিল।

কিছু বুঝে উঠার আগেই সাজিদের ভাগ্যে এসে জুটল ফুটফুটে একটি বউ। তার পরিবারে গিয়ে মিলল একটি করে শ্বশুর, শাশুড়ি আর শ্যালক। পরিবারহীন সাজিদের কাছে এ যেন লটারি জয়। কিন্তু এত সুখ তার কপালে সইবে কেন?

নতুন পরিবার, ঢাকায় পরিবেশ, আশপাশের নানান কাহিনি-কেচ্ছা তার জীবনে একাধিক জট সৃষ্টি করে। এই জট খুলতে গিয়ে আবিষ্কার করবেন, জীবন কতটা অদ্ভুত। আরও অদ্ভুত এ উপন্যাসের সকল চরিত্র, ঘটনা ও কাহিনি। যা আপনাকে প্রাণখুলে হাসাবে, কোথাও আবেগী করে তুলবে কোথাও-বা ভাবিয়ে তুলবে। এমনকি উঠতে পারে রাগও। তবে পিংকি প্রমিজ, উপন্যাসের শেষপ্রান্তে নিয়ে সেই রাগ গলে হয়ে যাবে টলমলে জল।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন