প্রিজম প্রানিসম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকা
প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকে সহজ, কার্যকর ও পরিকল্পিত করার লক্ষ্যে বিগত বছরের প্রশ্ন, বিষয়ভিত্তিক আলোচনা এবং পরীক্ষাভিত্তিক অনুশীলন একসঙ্গে সাজানো হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব নিয়োগ পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রাসঙ্গিক প্রশ্ন সংযোজন করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রস্তুতির প্রয়োজনীয় ক্ষেত্রগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।
বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধানের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তর ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, পদসংশ্লিষ্ট দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং তথ্যপ্রযুক্তিসহ সাধারণ চাকরির পরীক্ষার প্রয়োজনীয় বিষয়গুলো অধ্যায়ভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।
বিশেষভাবে সংযোজিত ১০ সেট MCQ ও লিখিত মডেল টেস্ট পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি ১০ সেট নমুনা ভাইভা, সাম্প্রতিক তথ্যাবলি এবং পদভিত্তিক প্রয়োজনীয় আলোচনা লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করে। ফলে একই বই অনুসরণ করে বিগত প্রশ্ন অনুশীলন, বিষয়ভিত্তিক প্রস্তুতি, মডেল পরীক্ষা এবং ভাইভা প্রস্তুতি ধারাবাহিকভাবে সম্পন্ন করা সম্ভব।
- নাম : প্রিজম প্রানিসম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকা
- সম্পাদনা: প্রিজম সম্পাদনা পর্ষদ
- প্রকাশনী: : প্রিজম প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 382
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





