ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

আধুনিক চিন্তাধারা ও মতবাদ-১ম খণ্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳383

৳ 45015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইসলামের অপার সৌন্দর্য হলো, এর প্রতিটি বিধান দলীল-প্রমাণ ভিত্তিক। ইসলামের মূলনীতি নির্ধারিত হয়েছে ওহীর মাধ্যমে। মহান আল্লাহ রাসূলুল্লাহ-এর জীবদ্দশাতেই ইসলামের পূর্ণতা ঘোষণা করেছেন। ফলে কিয়ামত পর্যন্ত ইসলামের আকীদা-বিশ্বাস, ইবাদাত ও মৌলিক বিষয়সমূহে কোন পরিবর্তন-পরিবর্ধন বা নতুন কিছু সংযোজনের বিয়োজনের অবকাশ নেই। আল্লাহ ও রাসূলুল্লাহ-এর পূর্ণতার বাইরেও যদি কেউ দীনের মৌল বিষয়গুলোতে নতুন কিছু যুক্ত করে তা বিদ’আত হিসেবে গণ্য হবে।বিশ্বাস ও আমল তথা প্রায়োগিক ক্ষেত্রে দীন ইসলামের বিকৃতির বিষয়টিকেই আল্লাহর রাসূল বিদ’আত নামে অভিহিত করেছেন। সেই সাথে রাসূলুল্লাহ বিদ’আতের ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। কেননা, দীনের মধ্যে বিদ’আতের অনুপ্রবেশ এর মৌলিকত্ব বিনষ্ট করে।বিদ’আত এমন এক ব্যাধি যা মুসলিম উম্মাহকে দীনের মূল চেতনা থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে পরিবর্তন-পরিবর্ধনের কারণে ইহুদী ও খ্রিস্টধর্ম বিকৃতির শিকার হয়েছে।

মহাগ্রন্থ আল-কুরআন বিকৃতির উর্ধ্বে; আল্লাহ তাআলা নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ফলে কুরআনুল কারীমে বিকৃতি সাধনের অবকাশ নেই। কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ এবং ইসলামের বিধানগুলো প্রয়োগ ও প্রতিপালনের ক্ষেত্রে বিকৃতির শিকার হচ্ছে।বাংলাদেশে বিভিন্ন পথ ও মাধ্যমে ইসলাম সম্প্রসারিত হওয়ায় এবং ইসলামী জ্ঞানের গভীর চর্চার অভাব হেতু এ অঞ্চলের মুসলিমদের মধ্যে জ্ঞাত বা অজ্ঞাতসারে বিভিন্ন বিদ’আত অনুপ্রবেশ করেছে এবং দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা চলতে থাকলে দীন ও শরীয়ত এক সময় বিদ’আতের বেড়াজালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়বে যে, বিদ’আতের আগাছা থেকে দীন ও শরীয়তের মূল রূপ উন্মোচন করা কষ্টকর হয়ে পড়বে এবং ধীরে ধীরে ইসলাম মৌলিকত্ব হারিয়ে একটি কুসংস্কারাচ্ছন্ন লোকাচারে পর্যবসিত হবে। ইসলামী জীবনাদর্শ যাতেবিকৃতির হাত থেকে রক্ষা পেয়ে তার মূল সৌন্দর্য নিয়ে স্বরূপে দীপ্তিমান থাকে সে জন্য প্রয়োজন প্রচলিত বিদ’আতসমূহ চিহ্নিত করা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. আহমদ আলী এ প্রয়োজনীয়তা পূরণে অগ্রসর হয়েছেন। তিনি প্রচলিত বিভিন্ন বিদ’আত নিয়ে রচনা করেছেন ‘বিদ’আত’ সিরিজ। আট খণ্ডে সমাপ্ত এ সিরিজে তিনি বিদ’আতের পরিচয়, মৌলিক নীতিমালা, শ্রেণি বিভাজন, পরিণাম আলোচনাসহ আকীদা, ইবাদাত, জানাযা, কবর, কবর যিয়ারাত, ঈছালে সওয়াব, ধর্মীয় দিবস, তাসাউফ, আধুনিক বিভিন্ন মতবাদসংশ্লিষ্ট বিদআতগুলো তুলে ধরেছেন।

বক্ষ্যমাণ ৮ম খণ্ডে তিনি আধুনিক বিভিন্ন মতবাদকেও বিদ’আত সিরিজের আওতায় আলোচনা করেছেন, যদিও একাডেমিক বিদগ্ধজন এগুলোকে বিদ’আতের অন্তর্ভুক্ত মনে করেন না।বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার নতুনভাবে বিন্যস্ত এ সিরিজ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম খণ্ড প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলে ব্যাপকভাবে আদৃত হয়েছে। এটি এই সিরিজের অষ্টম খণ্ড; এতে আধুনিক চিন্তাধারা ও মতবাদগুলো কীভাবে উদ্ভব ও বিকাশ লাভকরেছে এবং এগুলোতে কোথায় কোথায় ভ্রান্তি ও বিচ্যুতি রয়েছে- তা সবিস্তারে তোলে ধরা হয়েছে। যাতে আমাদের সমাজে আচরিত এতদসংশ্লিষ্ট ভ্রান্তিগুলো চিহ্নিত হয় এবং ধর্মপ্রাণ মানুষ তা থেকে বেঁচে থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারেন।এ গ্রন্থ একটি গবেষণা কর্ম। নানা আধুনিক চিন্তাধারা ও মতবাদ সম্পর্কে অনেক ক্ষেত্রে লেখক তাঁর নিজস্ব অভিব্যক্তি ব্যক্ত করেছেন। এতে কারো ভিন্নমত থাকতেই পারে। বস্তুনিষ্ঠ ভিন্নমতকেও আমরা শ্রদ্ধাকরি। কেউ যদি কোন ভুল সম্পর্কে আমাদের অবহিত করেন পরবর্তী সংস্করণে আমরা তা শুধরানোর চেষ্টা করবো ইনশা-আল্লাহ।মহান আল্লাহ সবাইকে তাঁর বিধান অনুধাবন ও পালনের তৌফিক দান করুন। আমীন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আধুনিক চিন্তাধারা ও মতবাদ-১ম খণ্ড
ইংরেজি নাম Adhunik chintadhara o motobad
লেখক ড. আহমদ আলী
প্রকাশনী বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849613985
পৃষ্ঠা সংখ্যা ৩৫৬
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৫
ড. আহমদ আলী

লেখক সম্পর্কে

ড. আহমদ আলী

ড, আহমদ আলী ১৯৬৯ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার লােহাগাড়া উপজেলাধীন পশ্চিম কলাউজান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের শুরু থেকে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে বি.এ. (অনার্স) ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন। অতঃপর সৌদি আরবের রিয়াদস্থ কিং সাউদ ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 383

৳ 45015% ছাড়