Bangladesher Chhatro Biplob (বাংলাদেশের ছাত্র বিপ্লব)

বাংলাদেশের ছাত্র বিপ্লব
নো ভ্যাট এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৳2,000.00
৳1,600.00
20 % ছাড়

ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র আন্দোলনের ভ,মিকা সর্বদাই তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। ঔপনিবেশিকাল থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় সংকটে ছাত্রসমাজের ভ,মিকা অবিস্মরণীয়। স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনের চরিত্র, মনন ও কাঠামো কিছুটা পরিবর্তিত হলেও এর মূলে ছিল ন্যায়বিচার, সমতা ও সামাজিক পরিবর্তনের আকাক্সক্ষা।

একবিংশ শতাব্দীতে ছাত্র আন্দোলন নতুন ইস্যু ও প্রশ্নকে জনসম্মুখে তুলে এনেছে, যা কেবল শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নয় বরং সামগ্রিকভাবে জাতীয়জীবনে গভীরভাবে সম্পৃক্ত। সা¤প্রতিক সময়ের আন্দোলনসমূহ তথা- নো ভ্যাট অন এডুকেশন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষকদের পে-স্কেল আন্দোলন এবং সর্বজনিন পেনশন স্কিম প্রত্যয়ের বিরুদ্ধে

আন্দোলন তরুণ সমাজ ও শিক্ষকদের পরিবর্তিত চাহিদা, রাষ্ট্রীয় নীতির প্রতি অসন্তোষ এবং নতুন সামাজিক চেতনার বিস্ফোরণ।

২০১৫ সালের নো ভ্যাট অন এডুকেশন আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিয় কলেজের শিক্ষার্থীদের ঐতিহাসিক সূচনা ও সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ানো। সরকারের আরোপিত ভ্যাট শিক্ষা ব্যবস্থাকে 

বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দেওয়ার পায়তারাকে রুখে দেয়। এ আন্দোলনের সময় আমি স্টেট ইউনিভার্সি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে উপদেষ্টা হিসেবে আন্দোলনটি মুখপাত্র (প্রধান সমন্বয়) আমার ছাত্র 

ফারুক আহমাদ আরিফ, তার সহযোগী খায়রুল ইসলাম বাশারসহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে পরামর্শ ও সহযোগিতা এবং দিকনির্দেশনা দেই। সেখানে বর্তমানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, অধ্যাপক আশরাফুল 

ইসলাম ও ড. আসিফ নজরুল, সজীব সরকার স্যার ছাত্রদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে উদ্বুদ্ধ করায় ছাত্ররা দীর্ঘ ৪ মাসের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ী হয়ে ক্লাসে ফিরে। তারা রাষ্ট্রীয় ক্ষমতাবানদের হাতে লাঠিচার্জ, গুলিসহ নানাভাবে চরম 

নির্যাতন ও অবিচারে আক্রান্ত হয়েও কোন ধরনের ক,টক্তি ও ভাঙচুর করেনি। যা বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি নেই।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন