ফাইভ উইক্স ইন বেলুন
অনুবাদক:
অনির্বাণ ভট্টাচার্য
লেখক:
জুল ভার্ন
প্রকাশনী:
নটিলাস প্রকাশনী
বিষয় :
অনুবাদ উপন্যাস
৳600.00
৳450.00
25 % ছাড়
আফ্রিকার গহীন অরণ্য, তপ্ত মরুভূমি আর দুর্গম পর্বতমালা তখনো সভ্য পৃথিবীর মানুষের কাছে এক রহস্যঘেরা গোলকধাঁধা। এই দুর্ভেদ্য মহাদেশকে জয় করতে এক অভিনব ও দুঃসাহসিক পরিকল্পনা ফাঁদলেন ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর স্যামুয়েল ফার্গুসন। স্থলপথের সমস্ত বিপদকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বেছে নিলেন আকাশপথ!
নিজের তৈরি বিশেষ হাইড্রোজেন বেলুন 'ভিক্টোরিয়া'-তে চড়ে বসেছেন তিনি। সাথে আছেন তাঁর শিকারী বন্ধু ডিক কেনেডি আর বিশ্বস্ত ভৃত্য জো। লক্ষ্য, পূর্ব আফ্রিকা থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত আকাশপথে এক অবিশ্বাস্য অভিযান আর সেই সাথে নীল নদের উৎস সন্ধান!
জুল ভার্নের কলমে বিজ্ঞান, ভূগোল আর নিখাদ রোমাঞ্চের এক অনবদ্য মিশেল, কল্পবিজ্ঞানের ইতিহাসের এই কালজয়ী মাস্টারপিসটি আপনাকে নিয়ে যাবে এমন এক অভিযানে, যেখানে পরতে পরতে রুদ্ধশ্বাস উত্তেজনা আপনার জন্য ওঁত পেতে থাকবে।
- নাম : ফাইভ উইক্স ইন বেলুন
- অনুবাদক: অনির্বাণ ভট্টাচার্য
- লেখক: জুল ভার্ন
- প্রকাশনী: : নটিলাস প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 294
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





