লেজকাটা টিকটিকি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
তার নাম নোটুমুদ্দি।
গন্ডায় গন্ডায় ভাতিজা-ভাতিজি আর ভাগনে-ভাগনি মানুষটার।
কেউ তাকে ডাকে ছোট চাচু।
কেউ ডাকে ছোট মামা।
আর একজন গায়ে পড়ে ডাকে মাচু।
সেই একজন এক টিকটিকি। লেজ কাটা পড়ে দেখতে না দেখতে কুমিরের সাইজ হয়ে গেল সে।
কাহিনির শুরু এভাবে। ছোটদের প্রিয় লেখক দন্ত্যস রওশনের 'লেজকাটা টিকটিকি' বইয়ের। বইটা আমি পড়েছি। পিওর ফ্যান্টাসি খুবই কম লেখা হয়েছে বাংলায়। দন্ত্যস রওশন এই অপূর্ণতাকে পূর্ণতা দানে ব্রতী হয়েছেন। আরও কিছু দারুণ পিওর ফ্যান্টাসি আমরা তাঁর কলম (নাকি কি–বোর্ড!) থেকে পেয়েছি। ছোটরা সেসব বই পছন্দ করেছে। 'লেজকাটা টিকটিকি'ও আশা করি পছন্দ করবে—লেজকাটা টিকটিকিরা দেখতে না দেখতে এখন কুমির হয়ে যাচ্ছে—ফ্যান্টাসি না, বাস্তবেই! জয় হোক নোটুমুদ্দি বাহিনীর।
ধ্রুব এষ
শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী
বইয়ের তথ্য
| নাম | লেজকাটা টিকটিকি |
|---|---|
| ইংরেজি নাম | lechkata tiktiki |
| লেখক | দন্ত্যস রওশন |
| প্রকাশনী | স্বপ্ন ৭১ প্রকাশন |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789849742067 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
