সমকালীন গল্প

বাবা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাবা। দুই অক্ষরের এই একটি শব্দের সাথে জড়িয়ে আছে মহত্ত্ব, বড়ত্ব, সুবিশাল স্নেহের ছায়ার মধ্যে এক পরম নির্ভরতা। বাবা নামটি শুনলেই মনের মধ্যে আসে এক অন্যরকম প্রশান্তি ও ভালোবাসার শ্রদ্ধাবোধ। জগতের প্রতিটি মানুষই বাবা নামক এই সম্পর্কের সাথে গভীরভাবে জড়িত। কখনও বা সন্তান হয়ে, আবার কখনও নিজেই বাবা হয়ে বুকের গভীরে লালন করেন এক অনুপম স্নেহের ফল্গুধারা।

একজন বাবাকে ছোট থেকে বড় হতে গিয়ে পাড়ি দিতে হয় জীবনের দীর্ঘ পথ। সুদীর্ঘ এই যাত্রায় পদে পদে সংগ্রাম করতে হয় জীবনের প্রতিটি ধাপে। কখনও প্রতিষ্ঠিত হতে গিয়ে দুর্বার স্ট্র্যাগল, কখনও বউয়ের সাথে অশান্তি, কখনও মানুষের শত্রুতার মুখে এগিয়ে যেতে হয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে মৃত্যুর মুখে ঝাপিয়ে পড়তেও দ্বিধাবোধ করেননা বাবা।

অথচ এই বাবা নামক নিরীহ মানুষটিকে নিগৃহীত হতে হয় প্রকৃতির কাছে, সন্তানের কাছে, বউয়ের কাছে। বাবা এই সমাজের মধ্যবিত্ত সংগ্রামী বাবার অনবদ্য সংগ্রামের গল্প। বইটিতে আপনি নিজেকে খুঁজে পাবেনই। বাবা হয়ে থাকলে বাবার স্থলে, বাবা না হলে সন্তানের জায়গায় নিজেকে মনে হবে। বাবা বইটি পৃথিবীর সব সন্তান ও বাবার অপত্য স্নেহের এক অনুপম প্রদর্শনী।

তো আর দেরি কেন? ঝটপট পাতা উল্টে শুরু করা যাক।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাবা
ইংরেজি নাম baba
লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849819356
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ

লেখক সম্পর্কে

মোঃ সিরাজুল ইসলাম এফসিএ

দক্ষিণ বাংলার সীমান্তে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আটুলিয়া গ্রামে মোঃ সিরাজুল ইসলাম এফসিএ ১৯৭৬ সালের ২০শে আগষ্ট জন্মগ্রহন করেন। স্মৃৃতিময় দুরন্ত শৈশব ও বর্ণময় কৈশোর কেটেছে তার চাঁদের আলোয় রুপালি ঝিলিক তোলা ছোট্ট নদী চুনার তীরের নির্জন গ্রামে মনের আনন্দে খেলে, নদীতে সাঁতার কেটে, মাছ ধরে। কখনো বা চাঁদনি রাতে ধবধবে সাদা জোছনার বুকে একাকী বসে থেকে, যেখ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়