Nobider Golpo-2 Hozrot Nuh A. (নবিদের গল্প-২ হযরত নূহ আ.)

নবিদের গল্প-২ হযরত নূহ আ.

৳250.00
৳188.00
25 % ছাড়

বন্ধুরা,


তোমাদের হাতে আমরা আমাদের নবি সিরিজের প্রথম বই “পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম ” তুলে দিয়েছিলাম। মনে আছে তো তোমাদের? এবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নবি সিরিজের দ্বিতীয় বই। এই বইটির নাম ” হযরত নুহ আলাইহিস সালাম ও নৌকার গল্প”।

এই বইতে তোমরা জানবে আল্লাহর অনেক প্রিয় একজন নবি হযরত নূহ আলাইহিস সালামের গল্প। মহান আল্লাহ তাকে তাওহীদের বাণী দিয়ে পাঠিয়েছিলেন। তিনি মোট ১৫০ বছর আল্লাহর বাণী প্রচার করেছিলেন। কিন্তু জানো? এত এত বছর দাওয়াত দেওয়ার পরেও খুব অল্প মানুষ ইমান এনেছিল!

এরপর কী হয়েছিল জানো? আল্লাহ এই পৃথিবীতে বিরাট এক প্লাবন পাঠালেন। তারপর তিনি নিজের অসীম ক্ষমতায় এই মহাপ্লাবন থেকে হযরত নুহ আলাইহিস সালাম ও বিশ্বাসী মানুষদের রক্ষা করেছিলেন।

এই বইতে তোমরা সেসব গল্প জানতে পারবে। কীভাবে মানুষ পথহারা হয়েছিল? কেন তারা আল্লাহকে ভুলে গিয়েছিল? নুহ আলাইহিস সালাম তাদেরকে কীভাবে দাওয়াত দিয়েছিলেন? কেন বেশিরভাগ মানুষ আল্লাহকে বিশ্বাস করেনি? কেন আল্লাহ মহাপ্লাবন পাঠিয়েছিলেন? আর কীভাবে আল্লাহ সেই প্লাবন থেকে তাঁর প্রিয় বান্দাদের বাঁচালেন ?

আমরা চাই, এই বইটিও তোমরা পড়বে তোমাদের বন্ধুদের সাথে নিয়ে। বইটি তোমাদের কেমন লাগে তাও আমাদের জানাবে। আমরা আরেকটি বই নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের কাছে। সে পর্যন্ত অপেক্ষায় থেকো তোমরা!

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন