Eshqnaama (ইশকনামা)

ইশকনামা

৳360.00
৳288.00
20 % ছাড়

ইশক সবসময় প্রেমের গল্প নয়; কখনো তা ভাঙনের নাম, কখনো প্রশ্নের, আবার কখনো নীরব আত্মসমর্পণের। ইশক-এ-মাজাজি আমাদের মানুষ চিনতে শেখায়; প্রত্যাশার ধার, অধিকারের তীক্ষ্ণতা, অভিমানের নীরব কান্না আর বিচ্ছেদের অসম্ভব যন্ত্রণার ভেতর দিয়ে। এই ইশক অনুভূতির ভাষা  শেখায় ঠিকই, কিন্তু সবকিছু  ছুঁয়ে এসেও হৃদয়ের কোথাও যেন কিছু অপূর্ণ রেখে যায়।

আর সেই অপূর্ণতার সময়েই অনেকে ধীরে ধীরে মুখ ফেরায় ইশক-এ-হাকিকীর দিকে। সেখানে প্রেম আর চাওয়ার মধ্যে কোনো লেনদেন নেই। পাওয়া কোনো লক্ষ্য নয়, হারানোও কোনো ব্যর্থতা নয়। 

সেখানে প্রশ্নের উত্তর মেলে না, তবু মন শিখে যায় শান্তভাবে বয়ে যেতে। ইশকনামা...দুই ভিন্ন স্বাদের একই যাত্রা, ইশক-এ-মাজাজি থেকে ইশক-এ-হাকিকীর দিকে প্রত্যাবর্তন। এই সফর তাদের জন্য, যারা হৃদয়ের ভাঙা টুকরো অনুভূতিগুলোর মাঝেও অর্থ, নীরবতা এবং এক গভীর সত্য খুঁজে  বেড়ান।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন