Jahannam Jokhon Thikana (জাহান্নাম যখন ঠিকানা)

জাহান্নাম যখন ঠিকানা

৳550.00
৳402.00
27 % ছাড়
নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন হতে ভীতি প্রদর্শন করছি। তিনি এ বাক্যগুলো বারংবার এমন উঁচু আওয়াজে বলতে থাকেন যে, বর্তমানে আমি যে-স্থানে বসে আছি, নবিজি যদি এ-স্থান থেকে উক্ত বাক্যগুলো 
বলতেন, তবে তা বাজারের লোকেরাও শুনতে পেত। আর তিনি এমনভাবে (হেলেদুলে) বাক্যগুলো উচ্চারণ করছিলেন যে, তার কাঁধের উপর রাখা চাদরটি পায়ের উপর গড়িয়ে পড়েছিল। [১] এটিই ছিল নবিজির রিসালতের সংক্ষিপ্তসার; যা তিনি রিসালাতের সূচনালগ্ন থেকে রব্বে কারিমের সাক্ষাতের পূর্ব পর্যন্ত বলে গেছেন। এতে আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করার ব্যাপারে নবিজির প্রবল আগ্রহ 
প্রকাশ পায়। এ কারণে ওহি অবতীর্ণ হওয়ার পর সর্বপ্রথম নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আর আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো লাভ-ক্ষতির মালিক নই। হে বনু আবদে মানাফ, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমি তো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 
কোনো লাভ-লোকসানের মালিক নই। হে বনু আবদিল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কেননা আমি তোমাদের কোনো ধরনের লাভ-ক্ষতি করার মালিক নই। হে মুহাম্মদ তনয়া ফাতিমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন