আমেরিকার প্যারানরমাল গল্প
ভূত হলো অতিপ্রাকৃত সত্তা। গোটা পৃথিবীর মানুষের মনে এই 'ভূত' শব্দটা ভূতের প্রতি বিশ্বাস আর অবিশ্বাসের সীমান্তে এক অদ্ভুত উপস্থিতি নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ হয়তো বিশ্বাস করেন, কেউ করেন না। তবে বিশ্বাস করুন আর না-ই করুন, ভূতেরা যেন আমাদের অন্তর্লোকেই বাস করে। কখনো ভয় হয়ে, কখনো কৌতূহল হয়ে, কখনো-বা নিছক গল্পের রূপে এই অদেখা জগতের বাসিন্দারা আমাদের মানুষের অন্তরেই বসবাস করে। ভূত নিয়ে তৈরি হয় সিনেমা, লেখা হয় উপন্যাস, গল্প, কিংবা রোমাঞ্চকর বই। বিশ্বজুড়েই এমন সব আগ্রহ, তবে আমেরিকায় যেন এর প্রকৃতি আরও গভীর। সেখানে অশরীরী আত্মা, অতিপ্রাকৃত শক্তির প্রতি বিশ্বাস যেন মানুষের চেতনায় গেঁথে আছে বহু দিন ধরেই।
দেশটির বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলোর নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো সমাধান। হয়তো এ কারণেই 'ভূত বলে কথা!' এইসব অব্যাখ্যেয়, শিহরন জাগানো ঘটনা আর কাহিনিই তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। আমেরিকার প্যারানরমাল গল্প গ্রন্থের গল্পগুলো আমেরিকার বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। উল্লেখ্য, এই ভূতুড়ে ঘটনাগুলো বিভিন্ন সময় আমেরিকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে এবং পত্রিকার প্রতিবেদনগুলো এই গ্রন্থে গল্পের আকার পেয়েছে। গ্রন্থের প্রতিটি গল্প কৌতূহলী পাঠকের মনে ছাপ ফেলবে বলেই আমাদের বিশ্বাস।
- নাম : আমেরিকার প্যারানরমাল গল্প
- লেখক: আদনান সৈয়দ
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 120
- ভাষা : bangla
- ISBN : 9789849577843
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





