রোদ্দুরে ছেঁড়া মানচিত্র
‘আমার অন্য পায়ের নূপুরটা কোথায় যেন হারিয়ে গেছে। আপনি দেখেছেন?’
তৃণার কথায় আরিয়ান কঠিন স্বরে বলল, ‘না তো! নিজের জিনিস নিজেই সামলে রাখতে পারো না?’
কড়া কথায় তৃণার মনটা বিষিয়ে উঠল। হঠাৎ তৃণার হাতটা অস্থিরতায় আরিয়ানের শার্টের পকেটের কাছে গিয়ে ঠেকল। শক্ত কিছু একটা অনুভব করতে পেরে সে দেরি না করে পকেটে হাত ঢুকিয়ে ফেলল। দেখল হারিয়ে যাওয়া সেই নূপুরটা পকেটেই! অভিমানী কণ্ঠে বলল, ‘আমাকে এতক্ষণ কত কী শোনালেন, অথচ নূপুরটা আপনার পকেটে?’
‘বাইরে গেলে নূপুরের রুমঝুম শব্দে মনে হয়, তুমি আশেপাশেই আছ। তাই বুকের বাঁ পাশের পকেটে যত্ন করে রেখেছিলাম তোমার অস্তিত্বটা হৃদয়ের কাছে রাখার জন্য।’
তৃণা নির্বাক হয়ে তাকিয়ে রইল। নূপুরটা পকেটে রেখে স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকিয়ে বলল, ‘আমার মতো শ্যামবর্ণের মেয়েকে কেন এত ভালোবাসেন?’
আরিয়ান তার চোখে চোখ রেখে উত্তর দিল, ‘আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী নারী তুমি, আমার শ্যামলিনী। পাথরের মতো শক্ত হৃদয়ে তাণ্ডব চালানো আগ্নেয়গিরি তুমি। তুমি ফুল নও; তবে ফুলের চেয়েও পবিত্র।
- নাম : রোদ্দুরে ছেঁড়া মানচিত্র
- লেখক: নিলুফা নাজমিন নীলা
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 528
- ভাষা : bangla
- ISBN : 978-984-689-107-2
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





