uponyasamagra (উপন্যাসসমগ্র)

উপন্যাসসমগ্র

৳500.00
৳375.00
25 % ছাড়

কাজী নজরুল ইসলামকে কবি হিসেবেই সবাই চেনে। কিন্তু কবি নজরুলের বিকাশ ঘটেছে কথাসাহিত্য দিয়েই। প্রথম জীবনে তিনি গল্প-উপন্যাস লেখেন। ‘মৃত্যুক্ষুধা’ বাদ দিলে তাঁর বাকি ৩টি গল্পগ্রন্থ ও ২টি উপন্যাস কবি হয়ে ওঠার আগের লেখা। তাই তাঁর সমগ্র সাহিত্য-জীবনের সূচনা-পূর্বের ইতিহাস সামনে রেখে বলা যায় গল্প-উপন্যাস লেখক নজরুল কবি নজরুলের অগ্রজ। 

নজরুলের সাম্যবাদ, বিশ্বভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চিন্তার যে প্রকাশ পরবর্তী জীবনে তাঁর লেখায় ফুটে ওঠে, সেসব উপন্যাসগুলোর বিভিন্ন চরিত্রের মাঝেও লক্ষণীয়। নজরুলের চিন্তাধারার রিয়ার্সেল-গ্রাউন্ড তাঁর কথাসাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কথাসাহিত্য সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘ভাবের সংস্কৃতি সমন্বয়ের সাধনায় এই এক নতুন অবদান আনছ তুমি।

 কথাসাহিত্য নজরুল প্রতিভার বিশিষ্ট অবদান বিভিন্ন সংস্কৃতি-সমন্বয়ের সাধনা। উপন্যাস গুলোর কাহিনি ও চরিত্র নির্মাণে তিনি যে দার্শনিক প্রজ্ঞার প্রতিফলন করেছেন তা বৃহত্তর মানবজীবনকে উন্মুক্ত আকাশ পানে টেনে নিয়ে যায়।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন