Goyenda Hukakashi Samagra (গোয়েন্দা হুকাকাশি সমগ্র)

গোয়েন্দা হুকাকাশি সমগ্র

৳600.00
৳450.00
25 % ছাড়

ফেলুদা, ব্যোমকেশ, কিরিটী কিংবা কাকাবাবুরও বহু পূর্বে বাংলা সাহিত্যে বিখ্যাত এক গোয়েন্দার আবির্ভাব ঘটেছিল, যে তার মগজের ধূসর কোষ খাটিয়ে যেকোনো রহস্য সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। জানেন কি সেই গোয়েন্দার পরিচয়? জন্মসূত্রে জাপানি, কর্মসূত্রে ভারতীয় সেই 

বিখ্যাত জাপানি-বাঙালি গোয়েন্দাটির নাম 'হুকাকাশি', যে ছদ্মবেশের আড়ালে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী এই জাপানি গোয়েন্দাটি খানিকটা পোয়ারো-পন্থী। ভালোবাসেন মগজ খাটিয়ে রহস্যভেদ করতে, তবে প্রয়োজনে সরেজমিনে দৌড়ঝাঁপ করতেও তাঁর 

আপত্তি নেই। তিনি অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও প্রতিপক্ষকে ঘায়েল করতেও ভারি সিদ্ধহস্ত তিনি। এই অসাধারণ গোয়েন্দাটিকে নিয়ে স্বল্পায়ু মনোরঞ্জন ভট্টাচার্য্য লিখেছেন তিনটি উপন্যাস ও পাঁচটি ছোটগল্প। এমন এমন 

রহস্য তিনি তৈরি করেছেন হুকাকাশিকে নিয়ে, যেগুলো পরবর্তীতে বহু বিখ্যাত গোয়েন্দাদের কাহিনিতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মতো পাঠক । হুকাকাশিকে নিয়ে 

লেখা সমস্ত গল্প ও উপন্যাস নিয়ে 'গোয়েন্দা হুকাকাশি সমগ্র' বইটি সাজানো হয়েছে। ফেলুদা, ব্যোমকেশ, কিরিটী কিংবা কাকাবাবুরও বহু পূর্বে বাংলা সাহিত্যে বিখ্যাত এক গোয়েন্দার আবির্ভাব ঘটেছিল, যে তার মগজের ধূসর কোষ খাটিয়ে যেকোনো রহস্য সমাধান করে সবাইকে তাক লাগিয়ে 

দিতেন। জানেন কি সেই গোয়েন্দার পরিচয়? জন্মসূত্রে জাপানি, কর্মসূত্রে ভারতীয় সেই বিখ্যাত জাপানি-বাঙালি গোয়েন্দাটির নাম 'হুকাকাশি', যে ছদ্মবেশের আড়ালে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী এই জাপানি গোয়েন্দাটি খানিকটা পোয়ারো-পন্থী। ভালোবাসেন 

মগজ খাটিয়ে রহস্যভেদ করতে, তবে প্রয়োজনে সরেজমিনে দৌড়ঝাঁপ করতেও তাঁর আপত্তি নেই। তিনি অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও প্রতিপক্ষকে ঘায়েল করতেও ভারি সিদ্ধহস্ত তিনি। এই অসাধারণ গোয়েন্দাটিকে নিয়ে 

স্বল্পায়ু মনোরঞ্জন ভট্টাচার্য্য লিখেছেন তিনটি উপন্যাস ও পাঁচটি ছোটগল্প। এমন এমন রহস্য তিনি তৈরি করেছেন হুকাকাশিকে নিয়ে, যেগুলো পরবর্তীতে বহু বিখ্যাত গোয়েন্দাদের কাহিনিতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু 

বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মতো পাঠক । হুকাকাশিকে নিয়ে লেখা সমস্ত গল্প ও উপন্যাস নিয়ে 'গোয়েন্দা হুকাকাশি সমগ্র' বইটি সাজানো হয়েছে।

উপন্যাস:

পদ্মরাগ

ঘোষ চৌধুরীর ঘড়ি

সোনার হরিণ


ছোটোগল্প:

শান্তিধামের অশান্তি

তেরো নম্বর বাড়ির রহস্য

হীরক-রহস্য

চণ্ডেশ্বরপুরের রহস্য

সংসক্তপুরের রহস্য

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন