bangladesher lokachar (বাংলাদেশের লোকাচার)

বাংলাদেশের লোকাচার

প্রকাশনী:  আপন প্রকাশ
৳225.00
৳189.00
16 % ছাড়

লোকাচার হলো মানুষের আজন্মলব্ধ প্রত্যয় ও বিশ্বাসের অঙ্গ । বিশ্বাস ও কর্মের সাথে দৈবশক্তির নিবিড় সম্পর্ক রয়েছে। তবে এইসব লোকাচার প্রতিপালনের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণই থাকে বেশি। কোনো কোনো সময় পুরুষ ও নারী সমানভাবে অংশগ্রহণ করে। আবার এমন লোকাচারও আছে যেখানে পুরুষের অংশগ্রহণ দূরের কথা তাদের উপস্থিতিও থাকে নিষিদ্ধ।

নানা আশঙ্কা, ভয়-ভীতি, প্রত্যাশা ও প্রাপ্তি, অমঙ্গল ও কল্যাণবোধ ইত্যাদি অভিব্যক্তির মধ্যে আবর্তিত হয় মানুষের জীবন। এর সঙ্গে রয়েছে দৈবশক্তির সহাবস্থান। মানুষের দৈববিশ্বাস ও বৈষয়িক মঙ্গলচিন্তা থেকেই লোকায়ত সমাজে নানাবিধ আচার ও ক্রিয়ানুষ্ঠানের সৃষ্টি হয়েছে। শাস্ত্রীয় আচারে ইহলৌকিক ও পারলৌকিক উভয় প্রকার কামনা প্রকাশিত হয়। কিন্তু লোকাচারে কেবল পার্থিব কামনা-বাসনা প্রতিফলিত হয়।

লোকাচারসমূহ একদিকে অঞ্চলকেন্দ্রিক, অপরদিকে আবার অঞ্চলনিরপেক্ষ । লোকাচার কোনো বিশেষ ব্যক্তি বা কালের চিন্তা-চেতনাকে বাহিত করে না বরং তা যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে প্রচলিত সমাজ-মানসের সমন্বিত চিন্তার ফসল। এরমধ্যে প্রতিফলিত হয় জাতির অতীত ইতিহাসের নানা উপকরণ, কৌমচেতনা এবং বহু বিচিত্র সামাজিক-সাংস্কৃতিক ও নৃ-তাত্ত্বিক উপাদান ।

লোকাচার প্রধানত দুই প্রকার- (১) শাস্ত্রীয় বা ধর্মীয় সংস্কারকেন্দ্রিক লোকাচার (২) লৌকিক লোকাচার ৷

শাস্ত্রীয় লোকাচারে ইহলৌকিক ও পারলৌকিক উভয় প্রকার কামনাই প্রকাশিত হয়। কিন্তু লৌকিক আচারে কেবল পার্থিব প্রত্যাশা এবং বাসনা প্রতিফলিত হয়। প্রত্যাহিক জীবনের রোগ-ব্যাধি, আপদ-বিপদ, অকল্যাণ, জন্ম-মৃত্যু, বিবাহ, ফসল বৃদ্ধি, দারিদ্র্য, বৃষ্টি ও খরা, অশুভ শক্তির আগ্রাসন, শান্তি ও স্বস্তি ইত্যাদি ঘটনায় লোকাচারের সৃষ্টি ও প্রসার।

বাংলাদেশের লোকাচার কারো সামান্য উপকারে আসলেও আমাকে সার্থক মনে করবো। গ্রন্থটি লেখার কাজে যারা আমাকে উৎসাহ দিয়েছেন কিংবা যেসব গ্রন্থ ও পত্রপত্রিকার সহযোগিতা নিয়েছি সবান কাছে কৃতজ্ঞ।

৫ ফেব্রুয়ারি ২০২১

হুমায়ূন রহমান

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন