চিপ ওয়ার
চোখের আড়ালে থাকা এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত আজকের বিশ্ব। যুদ্ধটি কোনো মিসাইল, ট্যাংক বা সৈন্যের নয়; এটি সেমিকন্ডাক্টর চিপকে ঘিরে, যা আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড। ক্রিস মিলার তাঁর বৈপ্লবিক গবেষণায় দেখিয়েছেন কীভাবে ছোট্ট এই সিলিকন
চিপ নিয়ন্ত্রণ করছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সামরিক শক্তি ও আধুনিক জীবনের প্রতিটি বিষয়। মোবাইল ফোন থেকে শুরু করে এফ-৩৫ যুদ্ধবিমান, হাসপাতালের যন্ত্রপাতি থেকে এআই অ্যালগরিদম — সবকিছুই নির্ভর করছে এই চিপের উপর। কিন্তু এর
উৎপাদন এবং সরবরাহ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি দেশ ও কর্পোরেশন। এই বইয়ে পাঠক আবিষ্কার করবেন, আমেরিকা-চীনের প্রযুক্তি প্রতিযোগিতার পেছনের বাস্তবতা। তাইওয়ানের TSMC-এর অপ্রতিরোধ্য আধিপত্য ও ঠাণ্ডা যুদ্ধ পরবর্তী
সময়ের ভূরাজনৈতিক সমীকরণ “চিপ ওয়ার” শুধু একটি প্রযুক্তি ইতিহাস নয়; এটি ভবিষ্যতের দিকনির্দেশনাও। তথ্যনির্ভর, সহজবোধ্য ও টানটান উত্তেজনায় ভরপুর এই বইটি এমন এক বাস্তবতা উন্মোচন করে, যা ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ধারণ
করতে যাচ্ছে।
- নাম : চিপ ওয়ার
- লেখক: ক্রিস মিলার
- প্রকাশনী: : নিয়ন পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 400
- ভাষা : bangla
- ISBN : 9789849507918
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





