Ekjon babar golpo 10 second. (একজন বাবার গল্প ১০ সেকেন্ড)

একজন বাবার গল্প ১০ সেকেন্ড

৳400.00
৳300.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 21st, June প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

শামসু কখনো নায়ক হতে চায়নি। সে শুধু চেয়েছিল তার মেয়েটা মানুষ হোক। বিল্ডিংয়ের গায়ে ঝুলে প্রতিদিন রং করে সে। উচ্চতাকে ভয় পায়, তবুও কাজ করে। কারণ ভয় থেকেও বড় তার সংসার। কিন্তু একদিন হঠাৎ দড়ি খুলে যায়। তারপর...। মাত্র ১০ সেকেন্ড। এই ১০ সেকেন্ডে শামসুর সামনে ফিরে আসে পুরো জীবন। মৃত্যুর দিকে যেতে যেতে তার পুরো জীবনটা দেখতে শুরু করে। নদীর পাড়ে কাটানো শৈশব, দারিদ্র্য, হারিয়ে যাওয়া মানুষ, ভালোবাসা, ভয়, স্বপ্ন-সব একে একে ফিরে আসে। নদীর পাড়ে কাটানো শৈশব, দারিদ্র্য, হারিয়ে ফেলা মানুষগুলো, ভালোবাসা, সংগ্রাম, আর ছোট্ট মেয়েটার মুখ। মাত্র ১০ সেকেন্ড। একজন মানুষ আকাশ থেকে নিচে পড়ছে। মানুষটার নাম শামসু। পেশায় রংমিস্ত্রি। সে খুব সাধারণ একজন মানুষ। সংসার আছে। বউ আছে। একটা ছোট মেয়ে আছে, যে তাকে কখনো ‘বাবা’

আবার কখনো “বাপজান” বলে ডাকে। জীবন খুব ছোট নয়, আমরা সময় পাই না বলেই ছোট মনে হয়। কখনও কখনও, পুরো জীবন ভেসে ওঠে মাত্র ১০ সেকেন্ডে... পৃথিবীর সবচেয়ে বড় গল্পগুলো অনেক সময় খুব সাধারণ মানুষদের জীবনেই লুকিয়ে থাকে। আমরা এই মানুষগুলোকে প্রতিদিন দেখি- রাস্তার পাশে, বিল্ডিংয়ের গায়ে, ভিড়ের মধ্যে। তবুও খুব একটা খেয়াল করি না।

“১০ সেকেন্ড” সেই রকমই এক গল্প। একজন বাবার গল্প। খুব সাধারণ একজন মানুষের গল্প।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন