মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা

একুশ একাত্তরের কবিতা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমরা ডানা খোলা পাখির মতো সবুজ বাংলায় উড়ে বেড়াই, আমাদের কবিতার শব্দগুলো ভাবের দিগন্ত ছুঁয়ে মেলে ইচ্ছে ডানা। এ স্বাধীনতা এমনি করে হাতে ধরা দেয়নি, এসেছে লাল রাজপথ বেয়ে। কবি বোরহান মাহমুদের `একুশ ও একাত্তরের কবিতা' গ্রন্থটির কবিতাগুলোতে অভিব্যঞ্জিত হয়েছে আমাদের ভাষা-আন্দোলন,মুক্তিযুদ্ধে মানুষের মর্মবিদারী হাহাকার, যন্ত্রণা, আর্তি, ভাষাশহিদ ও মুক্তিযোদ্ধাদের শৌর্য-বীর্য, আত্মাহুতি, বীরাঙ্গনাদের মর্মন্তুদ কান্না।

শুধু তাই নয় কবি মায়ের ভাষার সর্বস্তরে প্রচলন এবং কাঙ্ক্ষিত সোনার বাংলায় যুদ্ধোত্তর স্বপ্নভঙ্গের হাহাকার ও বিষন্নতার বাস্তবতাকে স্বকীয় অনুভবে, চিত্রকল্পে ছেঁকে তুলে এনেছেন। বিপ্লবী হতে গিয়ে শহিদ হয়েছি/এক বাংলার দেশ চাই/বাংলায় বৃষ্টি হবে বাংলায় কান্না করবে/আমি আর আমার ভিটের মাঝে কাঁটা তারের বেড়া/তীব্র অপমানে কান্নায় আত্মাহুতিতে ভূলুন্ঠিত হয়েছে মাতৃত্ব/ বিজয়ের ফুল শুধু ডিসেম্বরেই ফোটে- এমন মনে গেঁথে যাওয়া চরণগুলো কাব্যামোদী পাঠকের কাছে বিশেষ মাত্রা নিয়ে উপস্থিত হবে, কবি বোরহান মাহমুদও ঠাঁই করে নেবেন পাঠকের হৃদয়ে- মননে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একুশ একাত্তরের কবিতা
ইংরেজি নাম ekush ekatturer kobita
লেখক বোরহান মাহমুদ
প্রকাশনী দেশ পাবলিকেশনস
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা
আইএসবিএন 9789849742555
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
বোরহান মাহমুদ

লেখক সম্পর্কে

বোরহান মাহমুদ

"পুরাতন ঢাকায় শৈশব এবং বেড়ে উঠা। প্রায় ত্রিশ বছর সরকারি চাকুরির সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে কেটেছে। জীবনের বড় অংশটা বিভিন্ন শ্রেণির মানুষের সাথে বিভিন্ন জনপদে থাকার কল্যাণে মানুষের মর্মযাতনা, হাসিখুশি এবং দৈনন্দিন জীবনযাত্রা দেখতে দেখতে মানুষকে নানান মাত্রায় বিচার বিশ্লেষণের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি আয়ত্ব করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়