Joynuler Nondontotto (জয়নুলের নন্দনতত্ত্ব)

জয়নুলের নন্দনতত্ত্ব

প্রকাশনী:  বাংলাপ্রকাশ
বিষয় : প্রবন্ধ
৳400.00
৳300.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 30th, October প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

শিল্পাচার্য জয়নুল আবেদিন শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি বাংলার শিল্পকলার আত্মপরিচয়ের রূপকার। তাঁর জীবন, শিল্পদর্শন ও নন্দনতত্ত্বের বিস্তৃত পাঠ নিয়ে রচিত একটি সমৃদ্ধ, তথ্যনির্ভর ও শিল্পমনস্ক গ্রন্থ জয়নুলের নন্দনতত্ত্ব। এই বইয়ে জয়নুল 

আবেদিনের ব্যক্তিজীবন ও শিল্পীসত্তা নিপুণভাবে তুলে আনা হয়েছে। গ্রন্থটিতে স্থান পেয়েছে তাঁর জন্ম ও শৈশব, মায়ের গহনা বিক্রি করে কলকাতার আর্ট কলেজে ভর্তি হওয়ার হৃদয়স্পর্শী ঘটনা। রয়েছে বাংলার দুর্ভিক্ষকে কেন্দ্র করে আঁকা তাঁর বিখ্যাত 

স্কেচ ও চিত্রকর্মের প্রেক্ষাপট ও বিশ্লেষণ, আলোচিত জয়নুলের কাক প্রসঙ্গ এবং শিল্পীর প্রতীকী ভাষা নির্মাণের দৃষ্টান্ত। একাত্তরের মুক্তিযুদ্ধকালে তাঁর উদ্বিগ্ন জীবন, পালিয়ে বেড়ানোর অভিজ্ঞতা ও স্বাধীনতার আকাক্সক্ষাও এই বইয়ের গুরুত্বপূর্ণ অংশ। 

এ ছাড়া ঢাকায় প্রথম আর্ট স্কুল প্রতিষ্ঠা, স্বাধীন বাংলাদেশে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর ও জয়নুল গ্যালারি গড়ে তোলার পেছনের ভাবনা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার কথাও বিশদভাবে আলোচিত হয়েছে। বইটিকে আরও মূল্যবান করে তুলেছে জয়নুল 

আবেদিনের আঁকা বহু বিখ্যাত শিল্পকর্মের প্রতিচ্ছবি ও পারিবারিক দুর্লভ আলোকচিত্র। শিক্ষাবিদ, লেখক ও শিল্পী বুলবন ওসমানের প্রাঞ্জল ভাষা ও গভীর গবেষণায় নির্মিত জয়নুলের নন্দনতত্ত্ব শিল্পপ্রেমী, শিক্ষার্থী ও গবেষকদের জন্য এক অপরিহার্য গ্রন্থ- 

যেখানে একজন শিল্পীর জীবন হয়ে ওঠে একটি সময়, একটি জাতি ও একটি শিল্পচেতনার ইতিহাস

  • নাম : জয়নুলের নন্দনতত্ত্ব
  • লেখক: বুলবন ওসমান
  • প্রকাশনী: : বাংলাপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 80
  • ভাষা : bangla
  • ISBN : 9789844271388
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2026

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন