নির্বাচিত উপন্যাস -২
টুক টুক টুক করে শব্দ হচ্ছে। শব্দ শুনে নােভা দরজার কী হােল দিয়ে তাকালাে। টি শার্ট পড়া একটা ছেলে শব্দ করছে। নােভা একটু থমকালাে! বুকটা কেঁপে উঠল! দিনকাল খুউব খারাপ। ডাকাত টাকাত হতে পারে। আজকাল ডাকাতরা খুউব স্মার্ট হয়। দামী কাপড় পড়ে এসে ডাকাতি করে! নােভা দৌড়ে ইন্টারকমের কাছে গেলাে। সিকিউরিটিকে ফোন করবে। সময় সকাল দশটা। আবার দরজায় শব্দ। নােভাদের এপার্টমেন্ট খুউব প্রােটেক্টেড। ২৪ ঘন্টা সার্ভিলেন্স ক্যামেরা ছাড়াও সার্বক্ষনিক সিকিউরিটি আছে। মেক সিউর না হয়ে কাউকে ঢুকতে দেয়ার কথা না। তবুও কিছু বলা যায়না। সিকিউরিটি ডাকাতদের সাথে জড়িত থাকতে পারে। ওদিকে দরজায় শব্দ হয়েই যাচ্ছে। বাসায় নােভা একা। বাবা মা দুজনেই বাইরে। এ সময় নােভারও থাকার কথা না। কিন্তু ওর ইউনিভার্সিটি আজকে বন্ধ। ফোনটা তুলতে যাবে এসময় বাইরে থেকে কণ্ঠ শুনতে পেলাে। কেউ কি আছেন বাসায়! প্লীজ দরজাটা খুলুন। আমার খুউব খারাপ লাগছে। নােভা একটু থমকালাে। না বিশ্বাস নাই। এটা অভিনয়। দরজা খােলা যাবে না। সিকিউরিটিকে ফোন করলাে। কেউ ধরছে নাতাে! আরাে ভয় পেলাে নােভা। সিউর সিকিউরিটি জড়িত। ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে থাকলাে। এবার জোড়ে জোড়ে শব্দ। এনি বডি ইনসাইড! আই ফীল ভেরি সিক।
- নাম : নির্বাচিত উপন্যাস -২
- লেখক: জসিম মল্লিক
- প্রকাশনী: : রিদম প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 320
- ভাষা : bangla
- ISBN : 9789849199540
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2016





