Chit Towt Gong Chena Chottogramer Ochena Itihas (চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস)

চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস

প্রকাশনী:  কথাপ্রকাশ
৳600.00
৳450.00
25 % ছাড়

অন্তত দুই হাজার বছর ধরে চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলের আর কোনো বন্দর বহির্বিশ্বে এতটা পরিচিত ছিল না। কিন্তু চট্টগ্রামের পরিচিত ইতিহাসের আড়ালে এখনো লুকিয়ে আছে বহু অজানা-অশ্রুতপূর্ব চাঞ্চল্যকর ঘটনা। চারশ বছর আগে চট্টগ্রামের এক  নৌবহর সুদূর মালদ্বীপ আক্রমণ করে সেখানকার রাজাকে হত্যা করেছিল, এ তথ্য অনেকেরই জানা নেই।

১৮১১ সালে চট্টগ্রামের সদরঘাট থেকে ১৭টি কামান চুরি হয়ে গেল ব্রিটিশ মালিকানাধীন এক জাহাজ কারখানা থেকে আর সেই ঘটনা বাড়তে বাড়তে পরে রূপ নিল দক্ষিণ-পূর্ব এশিয়ার  মানচিত্র পাল্টে দেওয়া ইঙ্গ-বার্মা যুদ্ধে-এখন যা রীতিমতো বিস্ময়কর মনে হবে। আবার ১৮১৮ সালে চট্টগ্রামে তৈরি একটা জাহাজই ছিল ১৮৪৮ সালে গঠিত জার্মান নৌবহরের প্রথম এবং প্রধান জাহাজ। বাংলাদেশের প্রথম চা ও কফির বাণিজ্যিক বাগানও তৈরি হয়েছিল চট্টগ্রাম শহরে।

চট্টগ্রামের  বিরল প্রজাতির গন্ডার ‘মুন্নী বেগম’ ১৮৭২ সালে পাড়ি দিয়েছিল লন্ডন চিড়িয়াখানায়। চেনা চট্টগ্রামের এমনই সব চমকে দেওয়া অচেনা ইতিহাস নিয়ে এই বই।

  • নাম : চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস
  • লেখক: হারুন রশীদ
  • প্রকাশনী: : কথাপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 230
  • ভাষা : bangla
  • ISBN : 978-984-99775-1-3
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2025

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন