সাহাবিদের চিঠি
মদিনার ধুলোমাখা পথ ধরে রাসুল সা.-এর পরশমাখা সেই মানুষদের সাথে যদি একদিন হাঁটতে পারতেন, কেমন হতো? যাঁদের কলব ছিল নবুওয়াতের নুরে সিক্ত, প্রতিটি শ্বাস ইমানের খুশবুতে সুরভিত; সেই আসমানি মানুষেরা, যাঁরা বদর-উহুদ মাড়িয়ে আমাদের জন্য দীনকে রেখে গেছেন নিরাপদ করে।
ফিলিস্তিনি সাহিত্যিক আদহাম শারকাভি তাঁর ‘রাসায়িলুম মিনাস সাহাবা’ গ্রন্থে সাহাবায়ে কেরামের সোনালি জীবন থেকে চয়ন করেছেন এমন কিছু অনন্য উপাখ্যান।
দীর্ঘ বর্ণনার বদলে ছোট ছোট ক্যানভাসে আঁকা এই ঘটনাগুলোর প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে লেখকের অন্তরাত্মা নিংড়ে দেওয়া এক একটি ‘রিসালাহ’ বা চিঠি—যা আপনাকে টাইম ট্র্যাভেল করে বসিয়ে দেবে আবদুল্লাহ ইবনে মাসউদ কিংবা আবু বকর রা.-এর নুরানি মজলিসে।
পড়তে পড়তে চোখ ভিজে উঠবে, নিজেকে শুধরে নিতে ইচ্ছে করবে, আর নবির ভালোবাসায় বুকের ভেতর অনুভব করবেন তীব্র হাহাকার। সাহাবাওয়ালা জিন্দেগির সেই দীপ্তিমান আলোয় আপনার যাপিত জীবনকে রাঙাতে এই বই এক অনন্য অভিযাত্রা।
কাফেলা বহু আগেই চলতে শুরু করেছে… চলুন আপনিও শামিল হবেন সেই যাত্রায়…
- নাম : সাহাবিদের চিঠি
- লেখক: ড. আদহাম শারকাভি
- অনুবাদক: নাসরুল্লাহ ইবনে ইলিয়াস
- প্রকাশনী: : ইজরা পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 192
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





