বুলুগুল মারাম [মিন আদিল্লাতিল আহকাম] (১,২ খণ্ড বক্সসহ)
গ্রন্থটির কিছু বৈশিষ্ট্য
এই গ্রন্থটি জগদ্বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ আল্লামা ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহর
অমর সংকলন।
এটি হাদিসের আলোকে ফিকহি মাসাইল বর্ণনারঅতুলনীয় এবং হাদিস ও ফিকহের অপূর্ব সমন্বয় সাধিত একটি গ্রন্থ। এর আলোচ্য-বিষয়গুলোতে ফিকহি গ্রন্থগুলোর অধ্যায় ও ধারাবাহিকতা সমূহ স্থান পেয়েছে। বিশ্বব্যাপী ইলমে হাদিস ও ফিকহের
অনুরাগীদের জন্য এতে রয়েছে সহজলভ্য দলিলভিত্তিক বিধিবিধান জানার পর্যাপ্ত পাথেয়। এটি প্রায় দেড় হাজার হাদিসের বিশাল ভান্ডার; যার প্রতিটি হাদিসের তাখরিজ বা উৎসমূল উল্লেখ করা হয়েছে। শাইখ আলবানি রাহিমাহুল্লাহ ও শাইখ শুআইব
আরনাউত রাহিমাহুল্লাহ কর্তৃক তাহকিক উল্লেখপূর্বক এর হাদিসগুলোর মান যাচাইয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ক্রমিক নম্বর দিয়ে এর প্রতিটি হাদিসের সহজ ও সাবলীল ভাষায় অনুবাদ করা হয়েছে। সহজবোধ্য করার লক্ষ্যে প্রতিটি হাদিসের সঙ্গে
সংক্ষিপ্ত ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। এটি ইসলামি বিশ্বের অসংখ্য বিদ্যাপীঠের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এটি বিশ্বব্যাপী সকল ইসলামিক স্কলারগণের
নিকট নির্ভরযোগ্য ও সমাদৃত। এটি খুব সহজে মুখস্থ ও অধ্যয়ন করা যাবে ইনশাআল্লাহ। তুলনামূলক সংক্ষিপ্ত হওয়ায় তা মাদরাসার তালিবুল ইলম ও সাধারণ হাদিস পিপাসুদের জন্য খুবই উপকারী হবে বলে আশা রাখি।
- নাম : বুলুগুল মারাম [মিন আদিল্লাতিল আহকাম] (১,২ খণ্ড বক্সসহ)
- লেখক: হাফিয ইবনু হাজার আসক্বালানী
- অনুবাদক: মুফতী সাইফুল্লাহ আল মাহমুদ
- অনুবাদক: মুফতি হেলালুদ্দীন কাসেমি
- প্রকাশনী: : পথিক প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 720
- ভাষা : bangla
- বান্ডিং : boxed set
- প্রথম প্রকাশ: 2026





