দখিন হাওয়া
ছোট্ট একটি মেয়ের গল্প। অসুস্থ মা, ব্যস্ত বাবার অপ্রতুল সান্নিধ্যে যার শৈশবের এলোমেলো সূচনা। মা চলে গেলেন না ফেরার দেশে। বয়ঃসন্ধিতে পা রাখা রিশতার জীবন-নৌকোখানি তখন অতল ঘূর্ণিতে ঘুরপাক খেতে থাকল। বিমাতার আগমনে ষোলোকলার অবশিষ্টাংশও যেন পূর্ণ হলো।
বড় হওয়া থেমে থাকে না কারোরই। তবে তার মনের বয়স যেন থমকে গেল উপযুক্ত দিকনির্দেশনার অভাবে। তারপর? চেহারা আর অবয়বে চটকহীন, বুদ্ধিতে সারল্য, অবুঝ রিশতাকে সবাই দূরে ঠেললেও কাছে টেনে নিলেন একজন। তার আন্টিমা। রিশতার জীবন-ঘেরা সকল বৈরিতার বিপরীতে
এই মমতাময়ী নারী একাই যেন দেয়াল হয়ে দাঁড়ালেন। কে বলবে তিনি ওর শাশুড়ি, ছেলের জন্য নিজ হাতে গড়েপিটে দিচ্ছেন ওকে! রিশতার জীবনে আরও কিছু চমৎকার মানুষ এল। তাই তো, ঝরে পড়ার সবরকম সুযোগ থাকা সত্ত্বেও ঘটল তার উলটোটাই। এই সুন্দর সান্নিধ্যগুলোর ওসিলায় বাগানের সবচেয়ে সুন্দর ফুলের মতোই একদিন পরিপূর্ণ প্রস্ফুটিত হলো রিশতা। গুমোট বাতাসের স্তব্ধতা ফুরিয়ে দখিন হাওয়ায় প্রশান্ত হলো সাদাফের জীবন।
- নাম : দখিন হাওয়া
- লেখক: হোসনে আরা হাসি
- প্রকাশনী: : প্রতিভূ প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 368
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





