Mayabotir Nonajol (মায়াবতীর নোনাজল)

মায়াবতীর নোনাজল

৳240.00
৳180.00
25 % ছাড়

কৈশোরের স্মৃতিরা পালতুলে বয়ে যায় মায়াবতী নদীর তীর ঘেঁষে। হঠাৎ হৃদপিণ্ডে লাগে স্মৃতির বড়শির টান। খুলে যায় মখমলে জড়ানো রবি’র কৈশোরের স্মৃতিময় নিশিগন্ধ্যার শিশি। বয়সে বড় সন্ধ্যা দিদি; মুগ্ধতা আর স্নিগ্ধতায় গড়া। যে নারীর শরীরের ঘ্রাণ অহর্নিশ তাড়া করে। স্নানরত সেই পঞ্চদশীর অকস্মাৎ উন্মিলিত বক্ষদেশ সদ্য যৌবনে পা দেয়া রবি’র হৃদয়ের বীজতলায় বপন করে এক দুর্দমনীয় স্বপ্নের বীজ।

এ কি প্রেম নাকি অন্য কিছু! অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংসের পর চন্দ্রপুর আর রোসাঙ্গী গ্রামে সেদিন কী ঘটেছিল? যে ঘটনাকে পুঁজি করে ক’জন মানুষখোঁজে নারীর শরীর! সব নারী প্রতিবাদি হতে পারে না। কেউ কেউ দুমড়ে-মুচড়ে থাকে অন্তপুরে। বেদনার রাশি রাশি নীল কষ্ট নিঃশব্দে ঝরে শিশিরের মতো। এ ক্ষরণের, এ দলনের বাহিরটা আমরা দেখি। ভেতরটা? হঠাৎ রবির হাতে আসে একটি ডায়রি।

ডায়রির পাতায় পাতায় সন্ধ্যা দিদির প্রেম, বুনো ঘ্রাণ আর না-জানা কথামালা। কিশোর রবির অসম প্রেমের সিঁড়ি বেয়ে তৈরি হওয়া গল্পের শেষ কোথায়? দুই তীরের আনন্দ-বেদনার কথামালা নিঃশব্দে ধারণ করে চলে বহতা মায়াবতী। বেদনার অশ্রু মিশে তৈরি হয় নোনাজলের কাব্য।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন