Banglar Sufi Sahityo (বাঙলার সূফী সাহিত্য)

বাঙলার সূফী সাহিত্য

লেখক:  আহমদ শরীফ
প্রকাশনী:  নয়া উদ্যোগ
৳700.00
৳525.00
25 % ছাড়

মধ্যযুগের বাংলা সাহিত্যে সূফী মতবাদের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। এ যুগের বাঙালি সূফীরা মুসলিম ভাবধারার সংগে বৈষ্ণব ভাবধারার সংযােগ সাধনের চেষ্টা করেছিলেন। এর ফলে, একদিকে যেমন আল্লাহর পথে মানুষ নিজকে উৎসর্গ করেছে অন্য দিকে তেমনি রসূল (সঃ) প্রবর্তিত শরীয়তের বিধানসমূহও তারা ধর্মীয় দৃষ্টিভঙ্গীতে গ্রহণ করেছে।

আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পরবর্তী পর্যায়ে তারা বিষয়-বুদ্ধি ও সংসার-চিন্তা ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ্র ধ্যানে আত্মনিয়ােগ করেছে। মধ্যযুগের সূফী সাহিত্যসমূহ এ প্রচেষ্টারই ফলশ্রুতি।
সূফী মতবাদের উদ্ভব সম্বন্ধে পণ্ডিতরা নানা মত পােষণ করেন।

তবে অধিকাংশ পণ্ডিত মনে করেন দেশেই এ মতবাদের উন্মেষ। পাক-ভারতে এ মতবাদ প্রবেশ ও প্রচার লাভ করেছে ইরানীদের সংগে এদেশবাসীর ভাবের আদান-প্রদানের মাধ্যমে। তবে এ কথা সত্য যে, পাক-ভারতে সূফী মতবাদের ওপরে স্থানীয় প্রভাব পড়েছে এবং এটা স্বাভাবিকও বটে। বাংলা সাহিত্য মুসলিম সাধকের প্রভাবে কতখানি প্রসারিত হয়েছিল, তারই একটা মােটামুটি চিত্র তুলে ধরার উদ্দেশ্যে বাংলা একাডেমী ‘বাঙলার সূফী সাহিত্য' গ্রন্থখানি প্রকাশ করেছেন।

  • নাম : বাঙলার সূফী সাহিত্য
  • লেখক: আহমদ শরীফ
  • প্রকাশনী: : নয়া উদ্যোগ
  • পৃষ্ঠা সংখ্যা : 324
  • ভাষা : bangla
  • ISBN : 9788189863654
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2015

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন