নূরানী হাফিজী কালার তাহফীজ কুরআনিল কারীম বইয়ের সাইজ দৈর্ঘ্য=(৮.৫ ইঞ্চি x প্রস্থ ৫.৫ ইঞ্চি)
কেন প্রয়োজন এই নূরানী হাফেযী তাহফীয কুরআনিল কারীম
কুরআনুল কারীমে
বড় বড় আয়াত রয়েছে, যার মধ্যখানে কোনো বিরতি চিহ্ন নেই। সেই সব আয়াতের কোন যায়গায় থামতে হবে, আবার কোন যায়গা থেকে শুরু করতে হবে সেই নিয়ম-কানুন দেয়া আছে এই কুরআনে।। এই নিয়ম মেনে তেলাওয়াত করলে অর্থ ঠিক থাকবে।
হাফেযগন কুরআন তেলাওয়াতের সময় মুশাব্বাহর আয়াতে এসে প্যাচ লাগিয়ে দেয়। অর্থাৎ এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যায়। তেলাওয়াতের এই সমস্যাগুলো সমাধানের জন্য মুশাব্বাহর আয়াত কালার করে চিহ্নিত করা হয়েছে। এই আয়াত কুরআনের আর কোন পারায় কত নম্বর পৃষ্ঠায় আছে তা টিকার সংখ্যা দ্বারা বুঝানো হয়েছে। আরো সহজ করার লক্ষ্যে মুশাব্বাহর আয়াত এবং টিকার সংখ্যায় একই কালার ব্যবহার করা হয়েছে। যাতে করে পাঠকের বুঝতে সহজ হয়।
এই কুরআনে বিষয় ভিত্তিক অনুচ্ছেদ চিহ্নিত করা হয়েছে। এবং বিষয় ভিত্তিক সূচি দেয়া হয়েছে। কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে ভিষয় ভিত্তিক সূচি দেখে সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাই আশা
রাখি আপনার প্রয়োজন পুরণ করতে এই কুরআন অনেক সহায়ক হবে। -ইনশা আল্লাহ-
- নাম : নূরানী হাফিজী কালার তাহফীজ কুরআনিল কারীম
- লেখক: নূরুল কুরআন প্রকাশনী
- প্রকাশনী: : নূরুল কুরআন প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 612
- ভাষা : arabic
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





