nirbachito uponnas 3 (নির্বাচিত উপন্যাস-৩)

নির্বাচিত উপন্যাস-৩

৳500.00
৳400.00
20 % ছাড়

ওই যে দেখা যায় রুপকদের বাড়ি। ওই যে দেখা যায়। রুপকদের বাড়িটা | বেশ বড়। এ এলাকার মধ্যে এরচেয়ে বড় বাড়ি আর নেই। অনেকখানি জায়গা জুড়ে রুপকদের বাড়ি। রুপক সঠিক জানে না কতখানি জায়গা নিয়ে আসলে পুরাে বাড়ি। অনেকগুলাে ফ্যামিলি, বাড়িটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। অনেক মানুষ পুরাে বাড়িতে। সবাইকে চেনে না রুপক। হঠাৎ দেখা হলে বলতে পারবে না যে ওরা একই ফ্যামিলির মানুষ। অন্য বাড়িতে রুপক বেশি যায় না। ওর বয়সি অনেকেই আছে ওইসব বাড়িতে কিন্তু যাওয়া হয় না। নিজেদের বাড়িতেই খেলার সঙ্গীর অভাব নেই, অন্য বাড়িতে যেয়ে কী করবে। রুপকের বেশি মানুষ ভালাে লাগে না। রুপক যে একটা আলাদা সত্তা ওর যে একটা নিজস্বতা আছে এই বয়সেই রুপক সেটা বুঝতে পারে। ও অন্যদের মতাে না। | বাড়ি থেকে মাত্র পনেরাে মিনিটের হাঁটাপথ স্কুল।

সকালে বাড়ির পাঁচছয় জন ছেলে মিলে একসাথে স্কুলে যায়। অন্যদের মতাে ক্লাস ওয়ান থেকে স্কুলে ভর্তি হতে পারেনি। কে জানে কেনাে ওকে ভর্তি করানাে হলাে না। হতে পারে রুপকদের আর্থিক সংগতি নেই তাই। বাবা থেকেও নেই। জন্মের পর থেকেই দেখে এসেছে বাবা নামক জড় পদার্থটি বিছানায়। প্যারালাইজড। মা মাঝে মাঝে কাঁদে। বিছানায় কষ্ট করার চেয়ে চলে যাওয়াই ভালাে। আল্লাহ নিয়ে নিলে ভালাে হয়। দোয়া-দরুদ পড়ানাে হয়েছে কয়েকবার। কত আর হাগা মুতা পরিষ্কার করবে! সবইতাে মা'কে করতে হয়। রােগ শয্যায় পড়ে থাকা কত কষ্টের রুপক তা জেনেছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন