Bismil 1m Khondo (বিসমিল ১ম খন্ড)

বিসমিল ১ম খন্ড

৳1,200.00
৳900.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 15th, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

‘শো শেষ, এখন লাইনে আসো,’ দানিয়া সোফায় আধশোয়া হয়ে বলল।

মেহদী অবাক চোখে তাকাল। তার কথার মানে দানিয়া বন্ধুকে আরো স্পষ্ট করে বলল, ‘তুমি বললে, আগামী দশ বছরে বিয়ে করতে চাও না, কাউকে জীবনে জায়গা দিতে চাও না। এর মানে কী বোঝাও আমাকে?’

‘আমি বলেছি, আপাতত নিজের বাকেট লিস্ট পূর্ণ করতে চাই। তারপর এসব নিয়ে ভাবব।’ সামনে মাইক সরিয়ে নেওয়ার পর মেহদীও আরামদায়ক ভঙ্গিতে সোফায় বসল। চেহারাজুড়ে ক্লান্তির ছাপ।

‘ওসব তো দুনিয়াকে বলেছো। আমি সত্য জানতে চাই। কমিটেড হয়েও বিয়ে করতে চাও না কোন খুশিতে তুমি?’ দানিয়া চুলগুলো পনিটেলের বাঁধন থেকে স্বাধীন করল।

মেহদী মৃদু হাসল। ‘দায়িত্ব পছন্দ না আমার। ভাবতে গেলেই কেমন লাগে- একটা মেয়ে সারাক্ষণ আমার সঙ্গে, আমার রুমে থাকবে, আমার ওয়্যারড্রবে ভাগ বসাবে, আমার প্ল্যান ক্যান্সেল করাবে, ওর পছন্দে আমাকে খাবার খেতে হবে, অভিমান করলে তা ভাঙানোর চেষ্টা করতে হবে, আহ্লাদিপনা সহ্য করা লাগবে… আমার মনে হয় না আমি তা করতে পারব।’

‘কিন্তু আমার মনে হয়, তুমি খুব ভালোভাবেই পারবে,’ দানিয়া জোর দিয়ে বলল।

‘তোমার স্বপ্নে,’ মেহদীও একইসুরে বলল।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন