বৃদ্ধাশ্রম
আলমগীর সাহেব। বয়স ৬০ এর কাছাকাছি। মাথা ভর্তি পাকা চুল। সবেমাত্র চাকরি থেকে রিটায়ার্ড করেছেন। নিজে কেরানির চাকরি করলেও ছেলে সুমনকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করেছেন। ছেলে সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। দুবছর হলাে স্ত্রী মারা গেছেন। স্ত্রী মারা যাবার পর তিনি ছেলেকে ধনীর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে বর্তমানে ছেলে এবং বৌমাকে নিয়ে বসবাস করছেন। প্রথম দিকে ছেলের বৌ ইভা সেবাযত্ন এবং সম্মান করলেও বছর খানেক থেকে আর করে না। ছেলেকে বলা সত্ত্বেও সে বিষয়টি এড়িয়ে যায়। ইদানিং ইভা তার সাথে কাজের লােকের মতাে ব্যবহার করে। বাজার করা, লীতে যাওয়া, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশােধ করাসহ সংসারের যাবতীয় কাজ তাকে দিয়ে করায়। এমনকি বাথরুম পর্যন্ত পরিস্কার করে নেয়। এতে আলমগীর সাহেবের কোন আপত্তি নেই। আপত্তি শুধু ইভার দুবহার নিয়ে। অকারনে ইভা সবসময় তার সাথে খারাপ আচরন করে থাকে। ঠিকমত খেতেও দেয়না। থাকার ব্যবস্থা করেছেন আউট হাউসে যেখানে সাধারনত কাজের ছেলেরা থাকে। আলমগীর সাহেব কিছু না বলে। সহ্য করে গেছেন। বৃদ্ধ বলে আজ তিনি ছেলের সংসারে বিরাট বােঝা।
- নাম : বৃদ্ধাশ্রম
- লেখক: ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
- প্রকাশনী: : রিদম প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789845200622
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020





