Shesta Sundor (শেষটা সুন্দর)

শেষটা সুন্দর

প্রকাশনী:  অন্যপ্রকাশ
৳600.00
৳450.00
25 % ছাড়

নির্ঝর আর তরী। দুই বিপরীত মেরর দুজন। এক অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে, বিয়ের বন্ধনে জড়িয়ে পড়ে তারা। একই ছাদের নিচে শুরু হয় তাদের এক ভিন্ন জীবন। এক ভিন্ন সংসার। শুরু হয়, এক অন্যরকম ভালোবাসার গল্প। নিঃশব্দে, নিঃশর্তে, গোপনে কাছে আসার গল্প। হৃদয়ের টানাপোড়েন আর মস্তিষ্কের অন্তর্দ্বন্দ্বের মাঝেও যে গল্পে দুজনার অনুভূতি মিলেমিশে একাকার হয়।
জীবন এক দীর্ঘ সময়ের পথ যাত্রা। এই পথে যাত্রাকালে দুঃখ আসে, কষ্ট আসে। আসে প্রেম। আসে বিরহ। সবকিছু ছাপিয়ে সত্যিকারের ভালোবাসার জয় হয়। জয় হয় তীব্র অনুভূতির। যে ভালোবাসা শরীর ছাপিয়ে মন ছুঁয়ে ফেলে তার থেকে সহজে মুক্তি মিলে না। সে ভালোবাসা হয় স্নিগ্ধ ফুলের মতন। সে ভালোবাসা ছড়ায় বকুল ফুলের ঘ্রাণ। দেয় বেঁচে থাকার আনন্দ। বাঁচিয়ে রাখার প্রয়াস।
'শেষটা সুন্দর' একতরফা প্রেমের দীর্ঘ অপেক্ষা শেষে পূর্ণতার গল্প। যেখানে শুরুটা অনিশ্চিত হলেও শেষটা সত্যিই সুন্দর। সহস্র কোটি মানুষের ভিড়ে কেবল একজনকে কাছে চাওয়ার যে তৃষ্ণা, ভালোবাসা ছাড়া সে তৃষ্ণা মেটাবে সাধ্য কার?

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন