উম্মাহাতুল মুমিনীন
ইসলাম গ্রহণ
রাসুল সা. নবুওয়াতপ্রাপ্ত হন। তারপরই দাওয়াতের কাজ করতে থাকেন। রাসুল সা.-এর দাওয়াত মক্কার প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে। তাঁর দাওয়াত পান হজরত সাওদা রাযি.। তিনি দাওয়াত পাওয়ার পর ইসলাম গ্রহণ করেন। ইতিহাসবিদরা লেখেন হজরত সাওদা রাযি. তাঁর গোত্রের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। কষ্টকর অবস্থা ইসলামের নুর যখন প্রসারিত হচ্ছিল। তখন কেউ ইসলাম গ্রহণ করা ছিল মক্কায় বড় অপরাধ। ইসলাম প্রকাশ করা ছিল খুবই সাহসের কাজ এবং তার উপর তখন হামলে পড়ত মক্কার কাফের জাতি। কেউ ইসলামের ছায়াতলে আসলে তার পরিবার, তার গোত্র, তার চলার পথের বন্ধুরা শত্রুতে পরিণত হতো। মক্কার কাফেররা তাকে নির্যাতন এতবেশি করত, এ নির্যাতন দেখে যেন অন্য কেউ আর ইসলাম গ্রহণ না করে।
ইসলাম থেকে বের হওয়ার যত পদ্ধতি ছিল সব পদ্ধতি তারা অবলম্বন করত। যাতে তারা ইসলাম ছেড়ে দেয়। যখন হজরত সাওদা রাযি. ইসলাম গ্রহণ করলেন, ইসলাম প্রকাশ করলেন তখন তাঁর উপরও জুলুম শুরু করে দেয় তারা। হজরত সাওদা রাযি. এ জুলুম সহ্য করেছেন।
ইসলামের দাওয়াত হজরত সাওদা রাযি. ইসলাম গ্রহণ করেছেন। এরপর তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। নিজের পরিবার, নিজের গোত্রে তিনি দাওয়াত দিয়েছেন। তাঁর দাওয়াতের কারণে তাঁর স্বামী ইসলাম গ্রহণ করেন। ইতিহাসবিদরা লেখেন- হজরত সাওদা রাযি.-এর দাওয়াতের প্রচেষ্টায় হজরত আবদুল্লাহ বিন সুহাইল বিন আমর রাযি., হাতেব বিন উমর রাযি।
- নাম : উম্মাহাতুল মুমিনীন
- লেখক: মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াস ঘুম্মান হাফি.
- প্রকাশনী: : মাকতাবাতুল খিদমাহ
- পৃষ্ঠা সংখ্যা : 176
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





