সেক্যুলারিজম : ইহজাগতিকতাবাদের আদ্যোপান্ত
সেক্যুলারিজম কি কেবল রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে রাখার একটি নীতি?
নাকি এর শিকড় আরও গভীরে; মানুষের চিন্তা, নৈতিকতা ও জীবনদর্শনের ভেতর পর্যন্ত বিস্তৃত?
সেক্যুলারিজমের বহুল প্রচলিত সংজ্ঞার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস ও আদর্শিক ভিত্তি অনুসন্ধান করেছে ‘সেক্যুলারিজম : ইহজাগতিকতাবাদের আদ্যোপান্ত’ বইটি। ইউরোপের ধর্মীয় ইতিহাস ও চার্চের বিকাশ থেকে শুরু করে রেনেসাঁ, আধুনিক বিজ্ঞান, জ্ঞানচর্চা, নৈতিকতা, শিল্প, রাজনীতি ও সমাজব্যবস্থায় সেক্যুলার চিন্তার বিস্তার—ইত্যাদি নানা তাত্ত্বিক বিষয় সহজ, সাবলীল ও ঝরঝরে ভাষায় উঠে এসেছে মেধাবী আলিম উস্তায আম্মারুল হকের কলমে।
বইটি সেক্যুলারিজমকে শুধু একটি রাজনৈতিক পরিভাষা হিসেবে নয়, বরং একটি চিন্তাধারা ও জীবনদর্শন হিসেবে পাঠকের সামনে হাজির করে। একই সঙ্গে ইসলামের দৃষ্টিতে ধর্ম, নৈতিকতা, রাষ্ট্র ও মানবজীবনের সম্পর্কের সঙ্গে সেক্যুলার দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যগুলোও স্পষ্ট করে।
যে ধারণাকে আমরা আধুনিকতার অবিচ্ছেদ্য অংশ বলে মেনে নিয়েছি; তার ইতিহাস, ভিত্তি ও পরিণতি কি কখনো খতিয়ে দেখেছি? বইটি সেই অদেখা প্রশ্নগুলোর দুয়ার খুলে দেবে ইনশাআল্লাহ।
- নাম : সেক্যুলারিজম : ইহজাগতিকতাবাদের আদ্যোপান্ত
- সম্পাদনা: মাহমুদ সিদ্দিকী
- লেখক: আম্মারুল হক
- প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





