ভালোবাসা, না বিভ্রম
অনেকক্ষণ থেকে দরজায় ঠকঠক শব্দ হচ্ছে।
এক রাতেই হাসানের হেলুসিনেশনের মতো হয়ে গেল। কোথাও কোনো শব্দ হলেই তার মনে হচ্ছে—এই বুঝি অপলা ফিরে এসেছে। কিয়ার সাইন অফ অডিটরি হেলুসিনেশন।
কাল রাত থেকেই মনটা ভীষণ বিক্ষিপ্ত ছিল হাসানের। স্বপ্নের কথা ভেবেও খানিকটা মন খারাপের মতো হলো। রাতে একেবারেই ঘুম হয় নি, তাই এখন এত সকালে ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ খারাপ হলো খুব।
কিন্তু কে এল এই এত সকালে ? আচ্ছা, সত্যি সত্যি অপলা চলে এল নাকি ? সে সম্ভাবনা কি আছে ? হতেও তো পারে। কে জানে, মানুষের মন বলে কথা। নাহ, তাই-বা কী করে হবে ?
ঘুম-চোখে দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল হাসান।
দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অপলা—এটা কি সত্যি নাকি আবারও মনের খেলা ? এটা স্বপ্ন, না বিভ্রম!
- নাম : ভালোবাসা, না বিভ্রম
- লেখক: ফরহাদ হোসেন
- প্রকাশনী: : অন্যপ্রকাশ
- ভাষা : bangla
- ISBN : 9789845290579
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





